Recent event

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বোমা হামলা ও গোলাগুলিতে নিহত ১৭
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বোমা হামলা ও গোলাগুলিতে নিহত ১৭ | ছবি: সংগৃহীত
1

পাকিস্তানের উত্তর-পশ্চিমা পৃথক দুটি বোমা হামলা ও পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানায়। গতকাল স্থানীয় সময় (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক বোমা হামলা ও গোলাগুলির সময় আরও ১২ জন আহত হয়েছে বলে জানা যায়।

আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানের দক্ষিণ ও উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে লড়াই করছে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রায়ই সেখানে সরকারি প্রতিষ্ঠান ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী সংঘঠনগুলো। দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সোমবার খাইবার পাখতুনখোয়ার একটি তল্লাশি চৌকি ও একটি পুলিশ স্টেশন লক্ষ করে হামলা চালিয়েছে বিদ্রোহী সংঘঠনগুলো।

এদিকে এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, বাজাউর জেলায় তল্লাশি চৌকির কাছে বিস্ফোরকভর্তি একটি যান দেয়ালে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ও এক কন্যাশিশু নিহত হয়েছে।

আরও পড়ুন:

বিবৃতিতে আরও বলা হয়, বিস্ফোরণে আশপাশের বেশ কিছু আবাসিক ভবন ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের একটি ভবন ধসে এক কন্যাশিশু নিহত ও আরও সাতজন আহত হন।

সেনাবাহিনী এ বোমা হামলাকে ‌‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দিয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে ‘ভারতীয় মদতপুষ্ট’ গোষ্ঠীগুলো জড়িত বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

এছাড়া পৃথক ঘটনায় বান্নু শহরের মিরইয়ান পুলিশ স্টেশনে একটি রিকশায় রাখা বোমার বিস্ফোরণে দুই বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

জেআর