দপ্তর বণ্টন অনুযায়ী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে এম. রাশিদুজ্জামান মিল্লাতকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পেয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে মো. শরীফুল আমলকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শামা ওবায়েদ ইসলাম।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয় পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। ভূমি মন্ত্রণালয় দেয়া হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে এবং পানিসম্পদ মন্ত্রণালয় দেয়া হয়েছে ফরহাদ হোসেন আজাদকে।
আরও পড়ুন:
এছাড়া টেকনোক্র্যাট করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে আমিনুল হককে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পেয়েছেন নুরুল হক নুরু। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে ইয়াসির খান চৌধুরীকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পেয়েছেন এম ইকবাল হোসাইন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পেয়েছেন এম এ মুহিত। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে ববি হাজ্জাজ। এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাবিবুর রশিদ ও রাজিব আহসান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে ইশরাক হোসেনকে।
এছাড়া মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় দেয়া হয়েছে ফারজানা শারমীনকে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে মীর শাহে আলম। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় পেয়েছেন জুনায়েদ আব্দুর রহিম সাকি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পেয়েছেন শেখ ফরিদুল ইসলাম।
আরও পড়ুন:
এছাড়া ধর্ম মন্ত্রণালয়; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এখনো কাউকে দেয়া হয়নি।
ক্রমিক
নাম
মন্ত্রণালয়ের নাম
প্রতিমন্ত্রী (State Ministers)
১
এম রশিদুজজামান মিল্লাত (এমপি)
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
২
অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
৩
মো. শরীফুল আলম (এমপি)
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
৪
শামা ওবায়েদ ইসলাম (এমপি)
পররাষ্ট্র মন্ত্রণালয়
৫
সুলতান সালাউদ্দিন টুকু (এমপি)
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়
৬
ব্যারিস্টার কায়সার কামাল (এমপি)
ভূমি মন্ত্রণালয়
৭
ফরহাদ হোসেন আজাদ (এমপি)
পানি সম্পদ মন্ত্রণালয়
৮
মো. আমিনুল হক (টেকনোক্র্যাট)
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
৯
মো. নুরুল হক নুর (এমপি)
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
১০
ইয়াসের খান চৌধুরী (এমপি)
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
১১
এম ইকবাল হোসেইন (এমপি)
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
১২
এম এ মুহিত (এমপি)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
১৩
(নাম উল্লেখ নেই)
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
১৪
আহম্মাদ সোহেল মঞ্জুর (এমপি)
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
১৫
ববি হাজ্জাজ (এমপি)
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
১৬
আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (এমপি)
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
১৭
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (এমপি)
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
১৮
হাবিবুর রশিদ (এমপি) এবং মো. রাজিব আহসান (এমপি)
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়
১৯
মো. আব্দুল বারী (এমপি)
জনপ্রশাসন মন্ত্রণালয়
২০
মীর শাহ আলম (এমপি)
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
২১
মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (এমপি)
অর্থ, পরিকল্পনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়
২২
ইশরাক হোসেন (এমপি)
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
২৩
ফারজানা শারমীন (এমপি)
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
২৪
শেখ ফরিদুল ইসলাম (এমপি)
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, ধর্ম বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়





