Recent event

১২ ফেব্রুয়ারির নির্বাচন ইতিহাসের সেরা: প্রেস সচিব

কথা বলছেন প্রেস সচিব
কথা বলছেন প্রেস সচিব | ছবি: এখন টিভি
0

১২ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনকে ইতিহাসের ‘সেরা নির্বাচন’ অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব বলেন, ‘ঐতিহাসিক ও সফল নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসারসহ সব বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ নির্বাচনের মাধ্যমে পুলিশ তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছেন।’

তিনি বলেন, ‘ভোটগ্রহণকালে প্রধান উপদেষ্টা পুলিশ সদর দপ্তরে বসে বডিওর্ন ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে ১৭টি কেন্দ্রে কথা বলেছেন।’

আরও পড়ুন:

হাতিয়ায় ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেয়ায় ধর্ষণের অভিযোগকে তদন্ত করতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এছাড়াও নির্বাচন সহিংসতায় একজন নিহত হয়েছে। ’

তিনি বলেন, ‘গুমের শিকার ও জুলাই অভ্যুত্থানের নেতারা থাকায় এ নির্বাচনের মাধ্যমে ইতিহাসের সেরা বিরোধী দল হয়েছে।’

এফএস