Recent event

তারেক রহমানকে বিজয়ের অভিনন্দন বিমসটেক মহাসচিবের

তারেক রহমান; বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে
তারেক রহমান; বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে | ছবি: এখন টিভি
1

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে।

আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় ইন্দ্র মণি পাণ্ডে তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং বিএনপির নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য প্রশংসা করেন।

আরও পড়ুন:

উল্লেখ্য, বাংলাদেশ বিমসটেকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং আয়োজক দেশ। এটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা জোরদার করে থাকে।

এসএইচ