আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা ৩০ মিনিটে শেষ হয়। ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তা প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্সগুলো খোলেন, পরে শুরু হয় গণনার কাজ।
আরও পড়ুন:
কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের প্রার্থীদের ধন্যবাদ জানাই তারা ও তাদের সমর্থকরা সকলের সহনশীল ছিলেন, যা নির্বাচন পরিচালনার কাজে সহযোগিতা করেছে।’
তিনি বললেন, ‘এ মুহূর্তে ভোটের কাস্টিং সংখ্যা বলতে পারছিনা, তবে ধরনা করছি ৫৫ থেকে ৬০ শতাংশ হবে।’





