Recent event

বিএনপির বিজয় সুনিশ্চিত: মাহদী আমিন

কথা বলছেন মাহদী আমিন
কথা বলছেন মাহদী আমিন | ছবি: এখন টিভি
0

বিএনপির বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মাহদী আমিন বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, গণঅভ্যুত্থানে হাজারো শহিদ, গুম হওয়া মানুষের ত্যাগ ও সংগ্রামের ওপর দাঁড়িয়ে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে দীর্ঘদিন পর যেহেতু গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে চলেছে, একে কেন্দ্র করে রয়েছে অনেক আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতি। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ধানের শীষের বিজয়, বিএনপির বিজয় সুনিশ্চিত ইনশা আল্লাহ।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল গতকাল রাত থেকে অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত ও সহিংস বেশ কিছু ঘটনার জন্ম দিয়েছে, যা সচেতন জনগণ মিডিয়ার গোচরে এনেছেন এবং প্রতিহত করেছেন। সংগঠিত ঘটনাগুলো নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত পরিবেশ নির্বিঘ্ন রাখার ব্যাপারে ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার প্রত্যাশা করছি।’

বিএনপির অবশ্যম্ভাবী বিজয়কে আঁচ করতে পেরে তাদের এই অপপ্রয়াস সফল হবে না, তার প্রমাণ হিসেবেই দেড়জুড়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দানে অংশগ্রহণ করছেন। আমরা আশা করি জনগণ দীর্ঘদিন পরে ফিরে পাওয়া ভোটাধিকার পুনরুদ্ধারের এই সূবর্ণ সুযোগের সর্বোত্তম ব্যবহার করবে বলে মন্তব্য করেন তিনি।

এনএইচ