Recent event

একটি মহল গুজব ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধের চেষ্টা করছে: লে. কর্নেল মাহবুব

সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন লে. কর্নেল মাহবুব আলম
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন লে. কর্নেল মাহবুব আলম | ছবি: এখন টিভি
0

একটি ‘কুচক্রী’ মহল বিভিন্ন এলাকায় গুজব ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, ‘আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে, এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন কেন্দ্রে যাওয়ার বা প্রবেশের চেষ্টা করছে। এ ধরনের বিভিন্ন খবর আমরা দেখতে পেয়েছি। এরপর দ্রুত আমরা ওই ক্লাস্টারের যে পেট্রোল রয়েছে তাদেরকে মোবিলাইজ করি। তবে আমাদের পেট্রোল জায়গাগুলোতে যাওয়ার পর দেখতে পায়, এ ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেনি। এর আগেও এ ধরনের কোনো ঘটনা আমাদের কাছে রিপোর্ট করেনি।’

তিনি বলেন, ‘যখন বেশ কয়েকটি কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটলো, তখন আমরা ধরেই নিলাম যে, একটা কুচক্রী মহল যারা নির্বাচনকে বানচাল করার জন্য অথবা প্রশ্নবিদ্ধ করার জন্য এ ধরনের গুজব বা রিউমার ছড়াচ্ছে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করার জন্য চেষ্টা করবো এবং সবাইকে অনুরোধ করবো, আপনারা কেউ এই রিউমারে কান দেবেন না এবং আগামীকাল সবাই একটি উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসবেন।’

এছাড়া সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটারদের নিরাপত্তা দেবে এবং সুষ্ঠু সুন্দর ভোট অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি।

মাহবুব আলম জানান, ঢাকা–১৮ আসনের প্রায় ২১ থেকে ৩০ শতাংশ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ৮ মিনিটের মধ্যে যেকোনো কেন্দ্রে পৌঁছানোর সক্ষমতা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।

উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ।

এসএইচ