Recent event

ভোলায় ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, দশ হাজারের অধিক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়ন

নির্বাচনি সরঞ্জাম পরিদর্শনে আইনশৃঙ্খলা বাহিনী
নির্বাচনি সরঞ্জাম পরিদর্শনে আইনশৃঙ্খলা বাহিনী | ছবি: এখন টিভি
1

দ্বীপ জেলা ভোলার ৪টি সংসদীয় আসনের ৫২৫টি যার মধ্যে ১৩১ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্র দুর্গম চরাঞ্চলে অবস্থিত। ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৬টি আইনশৃঙ্খলা বাহিনীর মোট ১০ হাজার ১৭৩ জন সদস্য মোতায়েন করা হয়েছে। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলার যে বিষয়গুলো আছে সেগুলো নির্বাচনে নিয়োজিত সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা তৈরি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও দুর্গম চরাঞ্চলের কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি স্টাইকিং ফোর্স, পুলিশের মোবাইল টিম, নৌবাহিনী, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ডসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে আমাদের আলাদা প্লান রয়েছে।

নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যার মধ্যে রয়েছে বিজিবি ১৪০ জন, পুলিশ ১৬৬৭ জন, র‌্যাব ৫৫ জন, নৌবাহিনী ১ হাজার জন, কোস্ট গার্ড ৩৬৬ জন, বিজিবি ১৪০ জন এবং আনসার সদস্য ৭ হাজার ৯৪৫ জন। সব মিলিয়ে ৬টি আইনশৃঙ্খলা বাহিনীর মোট ১০ হাজার ১৭৩ জন সদস্য মোতায়েন করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ভোলা ৪ আসনের মনপুরা উপজেলা বিচ্ছিন্ন এলাকা হওয়ায় সেখানে বিশেষ নিরাপত্তা পুলিশ ও আনসারের পাশাপাশি কোস্ট গার্ড ও নৌবাহিনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি বাড়তি নজরদারি দাড়ির জন্য জরুরি অবস্থা মোকাবিলার জন্য দ্রুতগামী নৌযানের পাশাপাশি হেলিকপ্টারের ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন:

নির্বাচন কার্যালয় সূত্র জানা যায় যে, ৪টি আসনের ৭টি উপজেলায় নির্বাচনি ব্যালটসহ সব প্রয়োজনীয় মালামাল পৌঁছে দেয়া শুরু হয়েছে। আজ বিকেলের মধ্যে এসব মালামাল সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছানো হবে। ব্যালট পেপার ও ভোটের বাক্সের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। জেলার ৪টি আসনে ৫টি পৌরসভা ও ৭১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৯২ হাজার ৬৮৮জন।

জেলায় মোট ৫২৫টি ভোটকেন্দ্র ও ৩হাজার ৬২২টি ভোট কক্ষ রয়েছে। প্রার্থী সংখ্যার হিসাবে ভোলা-১ সদর আসনে ৭জন, ভোলা-২ আসনে ৬জন, ভোলা-৩ আসনে ৫, ভোলা-৪ আসনে ৬ জনসহ ২৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইএ