Recent event

নির্বাচনের পরেই সরে যাবেন ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ উদ্দিন খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ উদ্দিন খান | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক সরকার দায়িত্ব নিলেই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে দায়িত্বের ধারাবাহিকতায় যাতে শূন্যতা তৈরি না হয়, এজন্য সরকার চাইলে আমি আর কিছুদিন থাকতে পারি। রাজনৈতিক দল ক্ষমতায় এলেই আমার অব্যাহতিপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেবো।’

আরও পড়ুন:

ঢাবি ভিসি তার সময়ে শিক্ষকদের পদোন্নতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘বঞ্চনার স্বীকার এমন অনেক শিক্ষককে পদোন্নতি দেয়া হয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই পদোন্নতি দেয়া হয়েছে, অনিয়ম করে নয়।’

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৭ আগস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেছিলেন।

এসএইচ