সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের ভাষ্য, দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে এ ওপেনারকে ভারত থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
কিন্তু, ওপেনার জোহাইবের দাবি ভিন্ন। তার ভাষ্য, পাকিস্তানি বংশোদ্ভূত বলেই বিশ্বকাপ খেলা হচ্ছে না। দলের সব সদস্য এবং বোর্ডের কর্মকর্তারাও ভারতপন্থী বলে মন্তব্য করেছেন মোহাম্মদ জোহাইব।
আরব আমিরাত ক্রিকেট বোর্ড এরইমাঝে জানিয়েছে এমন মন্তব্যের জন্য জোহাইবকে তদন্তের মুখোমুখি হতে হবে। ২৭ বছর বয়সী জোহাইব এরইমাঝে আরব আমিরাতের জার্সিতে ১৬ টি-টোয়েন্টি খেলেছেন। এবার ছিল তার প্রথম বিশ্বকাপ।





