Recent event

সোহানের ঝড়ে ধূমকেতুকে হারিয়ে দুর্বারের জয়

ধূমকেতুর বিপক্ষে দুর্বারের ম্যাচের একটি মুহূর্ত
ধূমকেতুর বিপক্ষে দুর্বারের ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে ধূমকেতুকে ২ উইকেটে হারিয়েছে দুর্বার। ব্যাট হাতে নৈপূন্যের জন্য ম্যাচসেরা দুর্বারের সোহান।

ধূমকেতুর ১৫৭ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ২০ রানেই ৩ উইকেট হারায় দুর্বার। তবে একপ্রান্ত আগলে রাখেন সোহান। শেষ ২ ওভারে জয়ের জন্য দুর্বারের প্রয়োজন ছিল ৩৩ রান।

আরও পড়ুন:

সোহানের অদম্য ব্যাটিংয়ে শরিফুল ইসলামের করা পেনাল্টিমেট ওভারে আসে ২৬ রান। শেষ ওভারে ব্যক্তিগত ৭৬ রানে সোহান রান আউট হলেও জয় নিয়েই মাঠ ছাড়ে দুর্বার।

টস হেরে ব্যাটে নেমে লিটনের ৪৩ রানে ভর করে ৮ উইকেটে ১৫৬ রান করে ধূমকেতু। ম্যাচ হারলেও টেবিলের শীর্ষেই আছে ধূমকেতু একাদশ।

এফএস