Recent event

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত

ভারত-পাকিস্তান ম্যাচ
ভারত-পাকিস্তান ম্যাচ | ছবি: সংগৃহীত
1

টি-টোয়েন্টি বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত। শ্রীলঙ্কার শেষ মুহূর্তের অনুরোধও প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি না হওয়ার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের বিষয়ে শ্রীলঙ্কার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, তারা সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না তারা। ‘হিন্দুস্থান টাইমস’-কে পিসিবি সূত্র জানায়, শ্রীলঙ্কার চিঠি তারা পেয়েছে, তবে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত।

বিশ্বকাপ শুরুর ঠিক আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পিসিবিকে চিঠি দিয়ে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়। চিঠিতে উল্লেখ করা হয়, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে হোটেল বুকিং বাতিল, ফ্লাইট রিজার্ভেশন কমে যাওয়া এবং পর্যটন খাতে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:

এ ম্যাচটি বিজ্ঞাপন ও সম্প্রচার আয়ের অন্যতম প্রধান উৎস বলেও জানায় এসএলসি। বিশ্বকাপ শুরু হতে মাত্র ২৪ ঘণ্টা বাকি থাকলেও কোনো ইতিবাচক অগ্রগতি না থাকায় আশঙ্কা করা হচ্ছে, আইসিসির ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হতে পারে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দাবি করেছে, ম্যাচ আয়োজনের জন্য বাণিজ্যিক, লজিস্টিক ও নিরাপত্তাসব প্রস্তুতিই সম্পন্ন। এক দশকের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ না খেলা ভারত ও পাকিস্তানের বিশ্বকাপ লড়াইও এবার অনিশ্চিত। রাজনৈতিক সিদ্ধান্তে ক্রিকেটের এ ঐতিহাসিক দ্বৈরথ শেষ পর্যন্ত মাঠে গড়ায় কি না সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

এসএস