Recent event

পিএসএল প্রথমবার খেলতে চলেছেন স্মিথ; গায়ে জড়াবেন শিয়ালকোটের জার্সি

স্টিভেন স্মিথ
স্টিভেন স্মিথ | ছবি: সংগৃহীত
0

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন দল শিয়ালকোটে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভেন স্মিথ। দলের পক্ষ থেকে আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেয়া হয়।

দিনকয়েক আগেই কোচ হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনের নাম ঘোষণা করে শিয়ালকোট। এরপরেই স্মিথকে দলে নেয়ার ঘোষণা দেয় তারা।

আরও পড়ুন:

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় পাকিস্তানের ঘরোয়া লিগে বিদেশি ক্রিকেটারদের নিয়ে যখন শঙ্কা চলছে, ঠিক তখনই অস্ট্রেলিয়ান এ জুটিকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে শিয়ালকোট স্ট্যালিয়ঞ্জ। স্মিথ এবং টিম পেইনের অন্তর্ভুক্তিকে তাই বড় ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।

এর আগে, বিগ ব্যাশ, বিপিএল, দ্যা হান্ড্রেড এবং আইপিএলের মতো বৈশ্বিক আসরে খেললেও এবারই প্রথম স্টিভেন স্মিথকে দেখা যাবে পিএসএলের কোনো দলের জার্সিতে।

এসএইচ