Recent event

আইসিসি র‍্যাংকিংয়ে ২০৬ ধাপ এগোলো মারুফা

মারুফা আক্তার
মারুফা আক্তার | ছবি: এখন টিভি
0

আইসিসি র‍্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন মারুফা আক্তার। টি-টোয়েন্টি নারী বোলারদের র‌্যাংকিংয়ে ২০৬ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৯২ নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের গতি তারকা মারুফা আক্তার।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ সাফল্যে বড় ভূমিকা রেখেছেন পেসার মারুফা আক্তার।

আরও পড়ুন:

দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে আইসিসি র‌্যাংকিংয়ে এমন উত্থান তার। এছাড়া স্পিনার নাহিদা আক্তার ৮ ধাপ এগিয়ে ২৮তম এবং স্বর্ণা ৪৩ ধাপ এগিয়ে উঠেছেন ৭৪তম স্থানে।

ব্যাটিংয়েও উন্নতি করেছেন সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি ও দিলারা আক্তার। বিশেষ করে ক্যারিয়ার সেরা ৩৬তম স্থানে উঠে এসেছেন সোবহানা।

এসএইচ