Recent event

যোগ্য নেতৃত্বের অভাবে উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি: সাদিক কায়েম

ডাকসু ভিপি সাদিক কায়েম
ডাকসু ভিপি সাদিক কায়েম | ছবি: এখন টিভি
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও যোগ্য নেতৃত্বের অভাবে উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে গণভোটের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

প্রচারণায় অংশ নিয়ে আগামী নির্বাচনে ইনসাফের পক্ষে ভোট দেবার আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

তিনি বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তরুণ ও সর্ব পর্যায়ের নাগরিকরা ইনসাফের প্রতিনিধিদের বেছে নিয়েছে। আসন্ন নির্বাচনেও এদেশের মানুষ এগারো দলীয় জোটকে বিজয়ী করবে।’

আরও পড়ুন:

এ সময় তিনি ভোট চান দাঁড়িপাল্লা, শাপলা কলিসহ জোটের প্রার্থীদের পক্ষে। দিনভর উত্তরবঙ্গে কয়েকটি স্থানে গণভোটের পক্ষে প্রচারণায় অংশ নেয়ার কথা রয়েছে পাঁচটি ছাত্র সংসদের প্রতিনিধিদের।

এফএস