
অদৃশ্য শক্তির ওপর নির্ভর করা নেতাই জামায়াতকে গুপ্ত বলছে: জাহিদুল ইসলাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে’। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে জেন-জির মুখোমুখি ড. আব্দুল মান্নান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যোগ্য নেতৃত্বের অভাবে উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও যোগ্য নেতৃত্বের অভাবে উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে গণভোটের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

নির্বাচনি জনসভা: আগামীকাল ফেনীতে যাচ্ছেন জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল (শুক্রবার, ৩০ জানুয়ারি) রাজনৈতিক সফরের অংশ হিসেবে ফেনীতে নির্বাচনি সমাবেশ করবেন। ফেনীর তিনটি আসনে ১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা ও ঈগল প্রতীকের নির্বাচনি জনসভায় যোগ দিতেই ফেনী সফরে যাচ্ছেন তিনি বলে জানিয়েছে জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখা।

ভোটের হাওয়া বইছে ময়মনসিংহে, উৎসবমুখর নির্বাচনি প্রচারণা শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারাদেশের মতো ময়মনসিংহেও নির্বাচনি প্রচারণার মাঠে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) সকালে নগরীর টাউনহল মোড় থেকে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করেন ময়মনসিংহ সদর-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মওলানা কামরুল হাসান এমরুল।

আসন্ন নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে: ডা. তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে। এ নির্বাচনই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ স্বাধীন ও আত্মমর্যাদাশীলভাবে এগিয়ে যাবে, নাকি অতীতের ৫৪ বছরের গাঢ় অন্ধকারে ফিরে যাবে।

ইসির ওয়েবসাইটে দাঁড়িপাল্লা ইন, নৌকা আউট
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানোর পরপরই বাংলাদেশ জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত করা হচ্ছে। আজ (বুধবার, ১৬ জুলাই) দুপরের পর নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত করা হয়।

প্রতীকসহ নিবন্ধন ফিরে পাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইসি সানাউল্লাহ
দাঁড়িপাল্লাসহ নিবন্ধন ফিরে পাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসাথে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর সিদ্ধান্ত কমিশনের নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ (বুধবার, ৪ জুন) বিকেলে ইসি ভবনে কমিশনের ৬ষ্ঠ সভা শেষে এ কথা জানান তিনি।