Recent event

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন, ফায়ারের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন
নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন | ছবি: এখন টিভি
0

নোয়াখালীর হাতিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮টি দোকান পুড়ে ‘ছাই’ হয়ে গেছে। বিস্ফোরণে সৃষ্ট এ আগুন প্রায় ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার জাহাজমারা বাজারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জাহাজমারা বাজারের আমজাদ মিয়ার তেলের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় দ্রুত সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি ও মুদি দোকানসহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলেও দাবি করেন তারা।

আরও পড়ুন:

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান বলেন, ‘প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। ব্যবসায়ীদের অভিযোগ কেউ ইচ্ছাকৃত বিস্ফোরণ ঘটিয়েছে।’

এসএইচ