Recent event

জুবায়েরের দাবি, জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট ‘সুপরিকল্পিতভাবে হ্যাক’

এহসানুল মাহবুব জুবায়ের
এহসানুল মাহবুব জুবায়ের | ছবি: এখন টিভি
1

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্টটি সুপরিকল্পিতভাবে হ্যাক করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি এটিকে রাজনৈতিক চক্রান্তের অংশ হিসেবে দেখছেন এবং আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর রাজনৈতিক কার্যালয়ে চলমান রাজনৈতিক নানা ইস্যূতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

আরও পড়ুন :

এসময় তিনি আরও দাবি করেন, ‘এটি গভীর ষড়যন্ত্রের অংশ। দায় সারতে একদল লোক কর্মসূচি দিয়েছিল, আমরা মনে করছি তাদের সাইবার টিম এসব করছে। এ বিষয়ে রাতে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এই ঘৃণিত কাজের জন্য আইনি পদক্ষেপ নেবে জামায়াতে ইসলামী।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘এই চক্রান্ত জামায়াত ইসলামীকে বিতর্কিত করার অপচেষ্টা মাত্র। একদল লোক জামায়াতকে প্রশ্নবিদ্ধ করতে এমন চক্রান্ত করছে। আর এই বিষয়ে ইসিকেও জানানো হবে।’

এ বিষয়ে জামায়াতে ইসলামী নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম বলেন, ‘যারা অপতৎপরতা চালাবে তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে, একটি দল উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই ঘৃণিত কাজ করছে; এগুলো করে জনগণের মনে ঠাঁই পাওয়া যাবে না।’

এএম