
সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ; নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চাইলো জামায়াত
পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিন্দা জানিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তুলেছে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব যুবায়ের আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) এ বিবৃতি প্রদান করেন।

৩০টি আসনের ভোট পুনঃগণনা দাবি জামায়াতের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনের ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) বিকেলে একটি সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ দাবির কথা জানান।

ভোটের পরিবেশ চমৎকার: এহসানুল মাহবুব
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে মনে করছে জামায়াতে ইসলামী। তবে কয়েকটি আসনে দলীয় এজেন্টদের বাধা ও সন্ত্রাসীদের হামলার অভিযোগও করছে দলটি। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) মগবাজারে জরুরি সংবাদ সম্মেলন করে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন জামায়াতে ইসলামীর মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।

অতীতে ফ্যাসিবাদী আমলে এমন নাটক সাজানো হয়েছিল: জামায়াতের সহকারী সেক্রেটারি
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, অতীতে ফ্যাসিবাদী আমলে এমন নাটক সাজানো হয়েছিল। ফ্যাসিবাদ বিদায় নেয়ার পর এ সময়ে এসেও এমন অপপ্রচার চালানো হচ্ছে, জনগণ এসব রুখে দেবে। জনসমর্থনকে প্রশ্নবিদ্ধ করতেই এমন নাটক সাজানো হচ্ছে। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনাটি ‘সাজানো নাটক’: এহসানুল মাহবুব
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক করার ঘটনায় ভিন্ন খাতে নেয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, উদ্ধার করা অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, এটি বেলাল উদ্দিনের ব্যবসার টাকা। আইনশৃঙ্খলা বাহিনী মিথ্যা নাটক সাজিয়েছে। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে জামায়াতের উদ্বেগ
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও বলপ্রয়োগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

জুবায়েরের দাবি, জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট ‘সুপরিকল্পিতভাবে হ্যাক’
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্টটি সুপরিকল্পিতভাবে হ্যাক করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি এটিকে রাজনৈতিক চক্রান্তের অংশ হিসেবে দেখছেন এবং আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ঢাকা-১৫ আসনে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করবেন জামায়াত আমির
ঢাকা-১৫ আসনে সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি প্রচারণা। এছাড়া আগামী ২৩ ও ২৪ জানুয়ারি নির্বাচনি সফরে উত্তরাঞ্চল যাবেন তিনি।

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়া জরুরি: এহসানুল মাহবুব
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়া জরুরি। এটি হলে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হবে। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আয়োজনে ‘নির্বাচনি ইশতেহার ও গণভোট: প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার প্রসঙ্গ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

‘মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় থাকবে জামায়াত’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় থাকবে জামায়াত।’ আজ (শনিবার, ১৭ জানুয়ারি) বিকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জোট ও নির্বাচনি সার্বিক বিষয় নিয়ে নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

শরিয়াহ আইন ও জোট নিয়ে ইসলামী আন্দোলনের অভিযোগ ভিত্তিহীন: এহসানুল মাহবুব
শরিয়াহ আইন ও জোট নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন। জানান, আদর্শচ্যুত হয়নি তার দল। বাকি ৪৭ আসন আর ইসলামী আন্দোলনের বিষয়ে লিয়াজোঁ কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, ঐক্য ছেড়ে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়াটা অপ্রত্যাশিত।

‘ক্ষমতায় গেলে সব ধর্মের সম্মান-মর্যাদা রক্ষা হয়, এমন আইনেই দেশ চলবে’
খ্রিষ্টান প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে জামায়াত আমির
জামায়াতে ইসলামী আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা হয়, এমন আইনেই দেশ পরিচালনার আশ্বাস দিয়েছে দলটি। খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে এ বিষয়ে আশ্বস্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) সন্ধ্যায় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।