আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) সকালে রাজধানীর সবুজবাগ এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, ‘একজন প্রার্থী অন্য প্রার্থীর পক্ষে বা বিপক্ষে বক্তব্য দিতেই পারেন, তবে তা শালীনতা ও সম্মানের সীমার মধ্যেই থাকা উচিত।’
এসময় জাবেদ রাসিন অভিযোগ করেন, তার নির্বাচনি প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। তিনি বলেন, ‘তার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং এলাকায় চাঁদাবাজির ঘটনাও ঘটছে।’
ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে তরুণ ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, গ্যাস ও পানির সংকট নিরসন এবং ডেঙ্গু প্রতিরোধে খাল খনন ও পরিষ্কারের উদ্যোগ নেয়া হবে।





