Recent event

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের সূচনা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচের একটি মুহূর্ত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশের দেয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৭ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র।

নেপালের মালপানি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো সূচনা পায় বাংলাদেশ। যদিও ৮ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন ওপেনার দিলারা আক্তার।আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস অবশ্য ধীরস্থির ইনিংস খেলেন। নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ২৩ বলে ১৭ রান করে আউট হন তিনি।

আরও পড়ুন:

তবে টপ-অর্ডার ব্যাটার শারমীন সুপ্তা খেলেন ৩৯ বলে ৬৩ রানের ঝলমলে ইনিংস। মাত্র দুই রান করে অধিনায়ক জ্যোতি আউট হলেও, সোবহানা মোশতারীর ৩২ আর শেষদিকে স্বর্ণার অপরাজিত ১৬ রানের ইনিংসে পাঁচ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ৪২ রান তোলে যুক্তরাষ্ট্রের মেয়েরা। তবে এরপর নাহিদা আক্তার আর রিতু মনির বোলিং তোপে খেই হারিয়ে ফেলে তারা। শেষপর্যন্ত ১৩৭ রানে থামে তাদের ইনিংস। নাহিদা নেন চার উইকেট। আর রিতু মনির শিকার তিন উইকেট।

এফএস