তিনি জানান, বন্ধ পাটকল পুনরায় চালু ও বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ জোরদার করা হচ্ছে।
সোনালি আঁশের ঐতিহ্য ফিরিয়ে আনতে পাট আইন সংশোধন, বিশেষ প্রণোদনা, জুট পোর্টাল চালু, টাস্কফোর্স গঠন এবং পাটভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন:
শরীফুল আলম বলেন, ‘গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ নামে আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়েও কাজ চলছে।’
প্রতিমন্ত্রী জানান, জাতীয় পাট দিবস উপলক্ষে ৬ থেকে ১৪ মার্চ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার আয়োজন করা হয়েছে।
আগামীকাল (শুক্রবার, ৬ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।





