সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের সুবাদে ডব্লিউপিএলের নিলামের তালিকায় জায়গা করে নিয়েছেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও স্পিনার রাবেয়া খান। তিন ক্রিকেটারেরই ভিত্তিমূল্য ৩০ লাখ ভারতীয় রুপি।
আরও পড়ুন:
নিলামে এ তিনজনের যে কেউ দল পেলে আসন্ন ডব্লিউপিএলই হবে তাদের প্রথম আসর। নারী আইপিএল নামে পরিচিত এ টুর্নামেন্টের মেগা নিলামে সবমিলিয়ে ২২৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মাঝে দল পাবেন ৭৩ জন।
৮৩ জন বিদেশি ক্রিকেটার তালিকাভূক্ত হলেও সর্বোচ্চ ২৩ জন দল পাবেন। ফলে নারী আইপিএলের এবারের আসরে খেলতে হলে এ ২৩ জনের মাঝে থাকতে হবে মারুফা-রাবেয়াদের।

 weapon at Eglin Air Force Base, Florida-320x167.webp)



