সর্বশেষ এ প্রবাহ যুক্ত হওয়ায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে রেমিট্যান্স প্রাপ্তির হার আগের বছরের তুলনায় ১৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
এ সময়ে মোট রেমিট্যান্স এসেছে ৪ হাজার ৯শ’ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর জুলাই-আগস্টে রেমিট্যান্স এসেছিল ৪ হাজার ১৩৮ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সরকার প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় দেশে রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে।—বাসস

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



