
সৌদি আরবে বিমানবন্দরে হামলা: ফ্লাইট বাতিলে ভোগান্তিতে প্রবাসী বাংলাদেশিরা
সৌদি আরবে হামলার জেরে ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ছুটি শেষে কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা এসব যাত্রীর অনেকেই বিমানবন্দরে এসে জানতে পারেন, বাতিল হয়েছে তাদের ফ্লাইট। যাদের ভিসার মেয়াদ শেষের দিকে, তাদের দুশ্চিন্তা আরও বেশি। এদিকে রিয়াদ ও জেদ্দায় ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় আটকে পড়েছেন দুই দিকের যাত্রীরাই।

চলতি অর্থবছরের ৪ অক্টোবর পর্যন্ত ৮.৯৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৪ অক্টোবর সময়ে দেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স এসেছে ৮ দশমিক ৯৭৯ বিলিয়ন মার্কিন ডলার যা গত অর্থবছরের একই সময়ের ৭ দশমিক ৭২৬ বিলিয়ন ডলারের তুলনায় ১৬ দশমিক ২ শতাংশ বেশি।

কাতারে লিজ নেয়া জমিতে খেজুরের বাগান; প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক সাফল্য
কাতারে লিজ নেয়া জমিতে খেজুরের বাগান করে চলতি মৌসুমে ব্যাপক সাফল্য পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ভিনদেশে বিভিন্ন জাতের খেজুরের সমাহার আর উদ্যোক্তাদের সাফল্য দেখে খুশি বাগানে ঘুরতে আসা প্রবাসীরাও।

২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার
চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা ধরে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪২০ কোটি ৪০ লাখ টাকা। আজ (রোববার, ২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

জুলাইয়ের ২৭ দিনে ২৫২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২৫২ কোটি ৪০ লাখ (২ দশমিক ৫২৪ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ২ শতাংশ বেশি।

প্রবাসীদের জন্য নতুন ‘এনআরসিটিএ’ হিসাব চালু
প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) জন্য ‘নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ (এনআরসিটিএ) নামে নতুন একটি ব্যাংক হিসাব সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থার মাধ্যমে প্রবাসীরা দেশে রেমিট্যান্সভিত্তিক টাকা হিসাব পরিচালনার পাশাপাশি বিনিয়োগ, আমানত সংরক্ষণ এবং মূলধন ও মুনাফা সহজে বিদেশে প্রত্যাবাসনের সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে আশার আলো দেখছেন প্রবাসীরা
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরে দু’দেশের সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে।

কাতারে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ‘এখন টিভির’ চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে স্যাটেলাইট টেলিভিশন ‘এখন টিভি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৯ জুন) স্থানীয় সময় রাত ১০টায় রাজধানী দোহার আল জাদিদ এলাকার মধুবন রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেন প্রবাসীরা।

কাতারে ব্যবসায় প্রবাসী বাংলাদেশিদের আধিপত্য বাড়ছে
কাতারে ব্যবসা-বাণিজ্য খাতে দিন দিন আধিপত্য বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের। অন্য দেশের ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসায় বিনিয়োগ বাড়াচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা জড়িয়ে আছেন পশু-পাখির পাশাপাশি অ্যাকুরিয়ামের নানা ধরনের মাছ বিক্রিসহ নানা ধরনের ব্যবসায়।

মালয়েশিয়ায় ‘নিষ্ঠুর বাস্তবতায়’ বাংলাদেশি প্রবাসীরা; দিন কাটছে অর্ধাহারে-অনাহারে
পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছেন। তবে সেই হাসি ম্লান হয়ে অনেকের জন্য দুঃস্বপ্নে রূপ নিয়েছে। মাসের পর মাস বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ। এমন সমস্যা সমাধানে দেশটির শ্রম বিভাগ ও বাংলাদেশ হাইকমিশন একযোগে কাজ করছে বলে আশ্বস্ত করা হয়েছে।

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অমূল্য সম্পদ। তাদের জ্ঞান, মেধা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে শক্তিশালী করছে। তিনি দেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান।

মালয়েশিয়ায় বিদেশিদের বেতন কাঠামোতে বড় পরিবর্তন, প্রবাসীদের ভাবনা
উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি পেশাজীবীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আনতে যাচ্ছে মালয়েশিয়া। নতুন নীতিমালার আওতায় চলতি বছরের জুন থেকে নির্দিষ্ট ক্যাটাগরিতে কর্মরত বিদেশিদের বেতনসীমা আগের তুলনায় বাড়বে। তবে এ সিদ্ধান্ত বাংলাদেশিসহ সাধারণ বিদেশি কর্মীদের ওপর প্রভাব ফেলবে না বলে মনে করছেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা।