এদিকে না খেয়ে অপুষ্টির কারণে মারা গেছেন আরও অন্তত ৫ ফিলিস্তিনি। এ নিয়ে যুদ্ধের কারণে অনাহার, অপুষ্টির শিকার হয়ে উপত্যকাটিতে মারা গেছেন ১৯৩ জন।
জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলে অবরোধের কারণে গাজায় শতাধিক অপরিণত নবজাতক চরম মৃত্যু-ঝুঁকিতে আছে। কারণ অবরোধের গাজায় জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় তাদেরকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন:
যুদ্ধ শুরুর পর গত ২২ মাসে ইসরাইলি হামলায় গাজায় প্রাণ গেছে ৬১ হাজার ১৫৮ জনের, আহত হয়েছে প্রায় দেড় লাখ মানুষ।
এদিকে বুধবার জরুরি চিকিৎসার জন্য যুদ্ধে আহত ১৫ শিশুকে উদ্ধার করে জর্ডানে পাঠানো হয়েছে। এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজার ৮৬ শতাংশ কৃষিজমি ধ্বংস হয়ে গেছে।



-320x167.webp)

