Recent event

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলো‌মিটার সড়কে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট | ছবি: এখন টিভি
0

অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে গেল রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃ‌ষ্টি হয়েছে। গতকাল (বুধবার, ৪ জুন) দিবাগত মাঝরাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত যানজটের সৃষ্টি হ‌য়।

এতে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে বলে জানান তারা।

বগুড়ার ট্রাকচালক গোপাল মিয়া বলেন, ‘ভোরে টাঙ্গাইলের নগরজালফৈ বাইপাস থেকে যানজট পেয়েছি। এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক আসতে আড়াই ঘণ্টার বেশি সময় লেগেছে। গরমে খুব কষ্ট হচ্ছে।’

বাসের যাত্রী হেনা বেগম বলেন, ‘যানজটে আমার শিশু সন্তান নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। বাস যানজটে আছে প্রায় তিন ঘণ্টা ধরে। এর আগেও মাঝরাতের পর গাজীপুর, চন্দ্রায় যানজটে ছিলাম।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. শরিফ বলেন, ‘যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে মহাসড়‌কে পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।’

এসএস