Recent event

ঈদুল আজহায় বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু নিয়ন্ত্রণ দায়িত্বের বিষয়ে সেনাবাহিনীর অবস্থান

বাংলাদেশ সেনাবাহিনীর লোগো
বাংলাদেশ সেনাবাহিনীর লোগো | ছবি: সংগৃহীত
0

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিয়োগ দেয়া হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক।

এ বক্তব্যের বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশে সেনাবাহিনী। বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক তার এক বক্তব্যে জানান যে, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা নেই।

বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাসমূহকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে।—প্রেস বিজ্ঞপ্তি

এএইচ