Recent event

দেশে তৈরি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো তাইওয়ান

ক্ষেপণাস্ত্র পরীক্ষা
ক্ষেপণাস্ত্র পরীক্ষা | ছবি: সংগৃহীত
0

দেশে তৈরি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো স্বায়ত্তশাসিত দ্বীপাঞ্চল তাইওয়ান। ল্যান্ড সোর্ড টু মিসাইল সিস্টেম পরীক্ষা হয়েছে দ্বীপাঞ্চল থেকে দূরে দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলে।

ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এই মিসাইল দীপাঞ্চলের সরকারি ন্যাশনাল চুং শান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে তৈরি করা হয়েছে।

এটি ৩৬০ ডিগ্রি পর্যন্ত লক্ষ্যবস্তু খোঁজা, ট্র্যাক করা আর গোয়েন্দাগিরি করতে পারে সর্বোচ্চ ১৫ কিলোমিটার পর্যন্ত।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, হুমকি মোকাবিলায় দেশের প্রশিক্ষণ অব্যাহত আছে। এর আগে সোমবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের দেয়া হিমার্স রকেট সিস্টেম পরীক্ষা করে তাইওয়ান।

চীনের পক্ষ থেকে ক্রমাগত সামরিক চাপ সামাল দিচ্ছে তাইওয়ান। দ্বীপাঞ্চলটির সার্বভৌমত্ব বরাবরই অস্বীকার করে বেইজিং।

সেজু