Recent event

পর্যটন নিয়ে সরকারের সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা রয়েছে: বিমান প্রতিমন্ত্রী

এম রশিদুজ্জামান মিল্লাত
এম রশিদুজ্জামান মিল্লাত | ছবি: এখন টিভি
0

পর্যটন নিয়ে সরকারের সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। গণতান্ত্রিক সরকার আসার পরে একটু পরিবর্তন হয়েছে, দু’এক সপ্তাহের মধ্যে অনুধাবন করা যাবে বলেও জানান তিনি। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘আমি শুনেছি যে, আমাদের বিমান খালি যায়। অনেকেই টিকিট পাচ্ছে না, অথচ বিমান যাচ্ছে খালি। সেই সিন্ডিকেট তো রয়েছে। সেগুলো ভাঙার জন্য যে যে পরিকল্পনা দরকার, আমরা করেছি। আমরা জানি কী কী সমস্যা রয়েছে। সেগুলো নিয়ে আমরা একটা পরিকল্পনা তৈরি করেছি।’

আরও পড়ুন:

সরকারের পদক্ষেপ সম্পর্কে পরবর্তীতে জানানো হবে, বলেন তিনি। মিল্লাত আরও বলেন, ‘রাতারাতি তো পরিবর্তন হবে না, ধীরে ধীরে হবে।’

গত ১৫ বছরে যে দুর্নীতিগুলো হয়েছে, বিএনপি সরকার সেগুলোর তদন্ত করবে কি না জানতে চাইলে বিমান প্রতিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘অবশ্যই। দুর্নীতি হলে তো তদন্ত হবেই। দুর্নীতির দায়ে অনেকে জেলেও আছে। এখনো দুর্নীতিমুক্ত হয়নি এবং সেগুলো ঠিক করার চেষ্টা চলবে।’

এসএস