Recent event

নির্বাচন কবে, বিএনপির কাছে জানতে চেয়েছেন রুশ রাষ্ট্রদূত: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে, সে বিষয়ে বিএনপির কাছে জানতে চেয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত। এ তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ (রোববার, ৪ মে) দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কূটনীতিক সম্পর্ক এগিয়ে নিতে সৌজন্য সাক্ষাতে এসেছেন। তারা বাংলাদেশে বিনিয়োগে করতে যথেষ্ট আগ্রহী।'

দেশের ব্যবসায়ীক সম্পর্কে যে বিষয়ে জটিলতা আছে, তা সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেখা করতে যান রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ।

সেজু