অবকাঠামো বা অর্থনৈতিক কেন্দ্র হামলার লক্ষ্য হলে ‘কঠোর’ জবাব: ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান | ছবি: রয়টার্স
2

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের অবকাঠামো বা অর্থনৈতিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করা হলে তেহরান কঠোরভাবে প্রতিশোধ নেবে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ  তথ্য উঠে এসেছে।

তিনি অঞ্চলের দেশগুলোর উদ্দেশে ইরানের কয়েকজন সামরিক ও রাজনৈতিক কর্মকর্তার দেয়া বার্তাও পুনরায় তুলে ধরেন। পেজেশকিয়ানের বলেন, ‘আপনারা যদি উন্নয়ন ও নিরাপত্তা চান, তাহলে আমাদের শত্রুদের আপনাদের ভূখণ্ড থেকে যুদ্ধ পরিচালনা করতে দেবেন না।’

আরও পড়ুন:

ইরান বলেছে, তারা কেবল অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তবে উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তারা বারবার এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তাদের বক্তব্য, হোটেল, বিমানবন্দর ও আবাসিক এলাকাসহ বেসামরিক অবকাঠামোও হামলার শিকার হয়েছে।

এএম