চ্যাম্পিয়নস লিগ: কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা বার্সেলোনায়

বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া
বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া | ছবি: সংগৃহীত
0

চ্যাম্পিয়নস লিগে অ্যাতেলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেলো ফুটবল ক্লাব বার্সেলোনা। হ্যামস্ট্রিং চোটে পাঁচ সপ্তাহের জন্য ছিটকে গেছেন দলটির আক্রমণ ভাগের অন্যতম সেরা তারকা রাফিনহা।

ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পান রাফিনহা। পরবর্তীতে স্ক্যান করলে তার ডান পায়ে হ্যামস্ট্রিং ইনজুরি ধরা পড়ে। যার ফলে তিনি মিস করবেন অ্যাতেলেটিকো মাদ্রিদের বিপক্ষে লিগ ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ।

আরও পড়ুন:

এতে আক্রমণভাগে বড় ধাক্কা খাবে বার্সেলোনা। কারণ চলতি মৌসুমে ৩১ ম্যাচে ১৯ গোল করে তিনি ছিলেন দলের বড় ভরসার নাম। এই সিজনে তৃতীয়বারের মতো ডান পায়ের হ্যামস্ট্রিং চোটে পড়লেন রাফিনহা। এই সুযোগে একাদশে জায়গা পেতে পারেন মার্কাস রাশফোর্ড, পাশাপাশি বিকল্প হিসেবে থাকছেন দানি ওলমো, ফেরমিন লোপেজ ও ফেরান তোরেস।

ইএ