৮ দিন পর সাজেক পর্যটন কেন্দ্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সাজেক ভ্যালি
সাজেক ভ্যালি | ছবি: সংগৃহীত
0

বৈরি আবহাওয়ায় নিষেধাজ্ঞা আরোপের ৮ দিন পর আজ (বুধবার, ১৫ জুলাই) সাজেক ভ্যালিসহ ও বাঘাইছড়ির সব পর্যটন কেন্দ্র পর্যটকদের ভ্রমণ উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এর আগে রাঙামাটিতে অব্যাহত ভারী বর্ষণে প্রাণহানী এড়াতে গেল ৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি।

আজ (বুধবার, ১৫ জুলাই) রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে চলতি মৌসুমে এ জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের সময় সময়ে জারীকৃত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এ গণবিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন:

বৈরি আবহাওয়ার কারণে গেল ৭ জুলাই জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস এবং জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থার অবনতির বিষয়টি বিবেচনায় নিয়ে জনসাধারণ ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৭ জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। এসময় সাজেকের সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কটেজ, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকসহ সর্বসাধারণের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এসএস