হাঙ্গেরি
হিটওয়েভ-খরায় বিপর্যস্ত ইউরোপ, বাড়ছে তীব্র ক্ষুধার শঙ্কা

হিটওয়েভ-খরায় বিপর্যস্ত ইউরোপ, বাড়ছে তীব্র ক্ষুধার শঙ্কা

হিটওয়েভ ও খরার কবলে মধ্য ও পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ। দানিউব নদীর পানির স্তর রেকর্ড পরিমাণ নেমে আসায় হাঙ্গেরি ও রোমানিয়ায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ পরিষেবা। এছাড়া গম উৎপাদন ব্যাহত জার্মানি, চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডে। এদিকে এল নিনোর প্রভাবে আগামী বছরের শেষ নাগাদ অতিরিক্ত ৪ কোটি ৯০ লাখ মানুষ তীব্র ক্ষুধার কবলে পড়বে বলে পূর্বাভাস বিশ্ব খাদ্য কর্মসূচির।

হাঙ্গেরিতে সংকটজনক পাঁচ দিন সামনে, বন্ধ হচ্ছে একমাত্র পারমাণবিক কেন্দ্র

হাঙ্গেরিতে সংকটজনক পাঁচ দিন সামনে, বন্ধ হচ্ছে একমাত্র পারমাণবিক কেন্দ্র

হাঙ্গেরির সামনে ‘সংকটজনক পাঁচ দিন’ অপেক্ষা করছে। আজ (রোববার, ২ আগস্ট) এই সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার। দানিউব নদী শুকিয়ে যাওয়ায় চার দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো বন্ধ হয়ে যাচ্ছে দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ঠিক এমন সময়েই ধেয়ে আসছে নতুন এক তাপপ্রবাহ।

জলবায়ু পরিবর্তনে সংকটে ভেলেন্স হ্রদের ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তনে সংকটে ভেলেন্স হ্রদের ভবিষ্যৎ

আশঙ্কাজনক হারে কমছে হাঙ্গেরির জনপ্রিয় ভেলেন্স হ্রদের পানিস্তর। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি কয়েক দশকের পানি অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। হুমকি মুখোমুখী দেশটির জনপ্রিয় অবকাশ যাপনের স্থানের বাস্তুতন্ত্র ও পর্যটন শিল্প। আগামী ৩০-৪০ দিনের মধ্যে পানির স্তর অন্তত ২৫-৩০ সেন্টিমিটার কমার পূর্বাভাস দিয়েছে অ্যাসোসিয়েশন অব গ্রেট লেকস।

হাঙ্গেরিতে অরবান শাসনের অবসান; প্রধানমন্ত্রী হিসেবে ম্যাগিয়ারের শপথ

হাঙ্গেরিতে অরবান শাসনের অবসান; প্রধানমন্ত্রী হিসেবে ম্যাগিয়ারের শপথ

১৬ বছরের অরবান যুগের অবসান ঘটিয়ে, শপথ নিয়েই হাঙ্গেরির ইতিহাসে নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার। এরইমধ্যে ইইউয়ের সঙ্গেও সম্পর্ক উন্নয়ন ও চুক্তির আভাস দিয়েছেন তিনি। তবে বিশ্লেষকদের শঙ্কা, ধুঁকতে থাকা হাঙ্গেরির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, বাজেট ঘাটতি ও দুর্নীতি মোকাবিলার মতো বিষয়গুলোতে বেগ পেতে হবে ম্যাগিয়ারকে।

কিশোর সংশোধনাগারে নির্যাতন-কেলেঙ্কারির, বিক্ষোভে উত্তাল হাঙ্গেরি

কিশোর সংশোধনাগারে নির্যাতন-কেলেঙ্কারির, বিক্ষোভে উত্তাল হাঙ্গেরি

কিশোর সংশোধনাগারে নির্যাতন ও কেলেঙ্কারির জেরে প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের পদত্যাগের দাবিতে উত্তাল হাঙ্গেরি। গতকাল স্থানীয় সময় (শনিবার, ১৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর অফিসের সামনে বিরোধীদলীয় নেতা পিটার ম্যাগিয়ারে নেতৃত্বে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

হাঙ্গেরিতে রেডিও ফ্রি ইউরোপের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

হাঙ্গেরিতে রেডিও ফ্রি ইউরোপের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

হাঙ্গেরিতে গতকাল (শুক্রবার, ২১ নভেম্বর) থেকে বন্ধ হয়েছে মার্কিন অর্থায়নে পরিচালিত রেডিও ফ্রি ইউরোপের কার্যক্রম। মূলত সরকারি ব্যয় কমানো ও হাঙ্গেরির বন্ধুপ্রতিম প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ক্ষমতা টিকিয়ে রাখতে সংবাদমাধ্যমটি বন্ধের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। তবে এর বিরোধিতা করছেন হাঙ্গেরির সাধারণ মানুষ। নানা চাপের মুখেও পূর্ব ইউরোপ, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে রেডিও ফ্রি ইউরোপ।

ট্রাম্পের সিদ্ধান্তে বন্ধ রেডিও ফ্রি ইউরোপ, ক্ষুব্ধ নাগরিক

তেল-গ্যাস আমদানিতে হাঙ্গেরিকে ট্রাম্পের বিশেষ ছাড়

তেল-গ্যাস আমদানিতে হাঙ্গেরিকে ট্রাম্পের বিশেষ ছাড়

রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানির বিষয়ে তীব্র আপত্তি থাকা সত্ত্বেও হাঙ্গেরিকে বিশেষ ছাড় দিতে রাজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (শুক্রবার, ৭ নভেম্বর) হোয়াইট হাউজে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অববানের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ মন্তব্য করেন।

হাঙ্গেরির বিপক্ষে গোল করে রোনালদোর নতুন রেকর্ড

হাঙ্গেরির বিপক্ষে গোল করে রোনালদোর নতুন রেকর্ড

আরও একটা দিন, ক্রিশ্চিয়ানো রোনালদোর নামের পাশে আরও একটা রেকর্ড। হাঙ্গেরির বিপক্ষে একটি গোল করেছেন রোনালদো। ম্যাচে পেনাল্টিতে গোল করেই নতুন ইতিহাস গড়েছেন সিআর সেভেন। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার কাতারে নাম লিখিয়েছেন রোনালদো।

বিশ্বজুড়ে আবারো বাড়ছে জ্বালানি তেলের দাম

বিশ্বজুড়ে আবারো বাড়ছে জ্বালানি তেলের দাম

পশ্চিমাদের নিষেধাজ্ঞায় জ্বালানি খাতের বাজার আরো অস্থিতিশীল হবে বলে অভিযোগ রাশিয়ার। যদিও বিশ্ববাজারের বিরূপ প্রভাব ঠেকাতে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস মস্কোর। তবে এরই মধ্যে বেড়েছে জ্বালানি তেলের দাম। বিকল্প উৎসের সন্ধানে মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউরোপের দেশ হাঙ্গেরি।

ইউরোপে শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির দাম

ইউরোপে শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির দাম

ইউরোপে শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির দাম। বিশেষ করে ইউক্রেন হয়ে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের পর থেকেই এ নিয়ে দফায় দফায় বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়ন। যদিও জ্বালানি বিশেষজ্ঞদের দাবি হাঙ্গেরি, স্লোভাকিয়া, অস্ট্রিয়া বা ইতালির মতো কিছু দেশ মস্কোর গ্যাসের ওপর নির্ভরশীল হলেও, কিয়েভ যে এই চুক্তি নবায়ন করবে না সেটা ইউরোপের কর্তাব্যক্তিরা আগে থেকেই জানতেন। আর গ্যাস ট্রানজিট বন্ধ করায় ইউক্রেনকে উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে স্লোভাকিয়া।

দেশে দেশে বড়দিনের প্রস্তুতি

দেশে দেশে বড়দিনের প্রস্তুতি

বর্ণিল আলোকসজ্জা আর নানা আয়োজনে দেশে দেশে চলছে বড়দিনের প্রস্তুতি। ময়দা, চিনি, মধু ও মসলা দিয়ে হাঙ্গেরিতে বানানো হয়েছে জিঞ্জারব্রেড হাউজ। যেখানে ফুটিয়ে তোলা হয়েছে ক্রিসমাসের নান্দনিক আবহ। চিলি ও মেক্সিকোর রাস্তায় শোডাউন করেছে ওয়াল্ট ডিজনির মিকি মাউস, স্পাইডারম্যানসহ বিখ্যাতসব কার্টুন চরিত্র। নান্দনিক সাজে সেজেছে হোয়াইট হাউজ ও লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।