যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রভাব: অবরোধ পেরিয়ে সাগরে নামলো ইরানি ট্যাঙ্কার

সুপার ট্যাঙ্কার
সুপার ট্যাঙ্কার | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি সই হওয়ার পরপরই ইরানের তেলবাহী ট্যাঙ্কার ও অন্যান্য জাহাজ সাগরে চলাচল শুরু করেছে। এতে ইরানি বন্দরগুলোর ওপর গত এপ্রিল থেকে আরোপিত মার্কিন নৌ-অবরোধ শিথিল হওয়ার স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি এলাকা থেকে রাষ্ট্রীয় টেলিভিশনের একজন প্রতিবেদক জানিয়েছেন, বর্তমানে তিনটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে চলাচল করছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্য ও গবাদিপশুর খাদ্যবাহী আরও দুটি জাহাজ ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোর অভিমুখে রওনা হয়েছে।

প্রতিবেদক আরও উল্লেখ করেন, গত এপ্রিল থেকে কার্যকর হওয়া মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই সাম্প্রতিক সমঝোতাকে বিশ্ব জ্বালানি বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এএম