
আয়ারল্যান্ডে সম্পূর্ণ ফ্রি মাস্টার্স ও পিএইচডি, আবেদন করবেন যেভাবে
ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ আয়ারল্যান্ডে উচ্চশিক্ষার (Study in Ireland) স্বপ্ন দেখছেন এমন মেধাবী শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর। দেশটির সরকার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য গভর্মেন্ট অব আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপ (Government of Ireland International Education Scholarship - GOI-IES) এর আবেদন প্রক্রিয়া শুরু করেছে। এই কর্মসূচির আওতায় নির্বাচিত আন্তর্জাতিক শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের (Fully Funded Scholarship) মাধ্যমে স্নাতক (Bachelor's), স্নাতকোত্তর (Master's) ও পিএইচডি (PhD) ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আয়ারল্যান্ড সরকার সরাসরি এই বৃত্তি কর্মসূচিতে অর্থায়ন করবে।

থাইল্যান্ডে সরকারি স্কলারশিপে মাস্টার্স করার সুযোগ: থাকা-খাওয়া ও বিমান টিকিট ফ্রি!
বিদেশে উচ্চশিক্ষার (Study Abroad) স্বপ্ন দেখছেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে থাইল্যান্ড সরকার। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ থাইল্যান্ড ইন্টারন্যাশনাল পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ (Thailand International Postgraduate Programme - TIPP) এর আবেদন প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের মেধাবী শিক্ষার্থীরা এই কর্মসূচির আওতায় থাইল্যান্ডের ২৪টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে ফুল-টাইম মাস্টার্স ডিগ্রি (Full-time Master's Degree) অর্জনের জন্য আবেদন করতে পারবেন। থাইল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত এই বৃত্তিটি একটি সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ (Fully Funded Scholarship), যার মাধ্যমে নির্বাচিত ১০৭ জন শিক্ষার্থীকে যাবতীয় শিক্ষা ও জীবনযাত্রার ব্যয় প্রদান করা হবে।

আইইএলটিএস ছাড়াই ২০২৬ সালে উচ্চশিক্ষার সুযোগ: শীর্ষ ৭টি স্কলারশিপ
বিদেশে উচ্চশিক্ষা (Higher Education Abroad) বা চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জনপ্রিয় মাধ্যম হলো আইইএলটিএস (IELTS)। তবে এই পরীক্ষার উচ্চ ফি এবং প্রস্তুতির জটিলতা অনেক শিক্ষার্থীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই বাধা দূর করতেই ২০২৬ সালের জন্য আইইএলটিএস ছাড়াই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেশ কিছু আকর্ষণীয় স্কলারশিপে আবেদনের (Scholarships Without IELTS 2026) সুযোগ তৈরি হয়েছে। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বিকল্প হিসেবে ইংরেজি মাধ্যমে আগের ডিগ্রির সনদ (Medium of Instruction - MOI), ডুয়েলিঙ্গো (Duolingo) বা বিশ্ববিদ্যালয় প্রদত্ত নিজস্ব পরীক্ষার সনদ গ্রহণ করছে।

ইউএসএআইডির ফান্ড বন্ধ, উচ্চশিক্ষা ছেড়ে দেশে ফিরছেন ৮০ আফগান নারী
ইউএসএআইডির ফান্ড বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরতে বাধ্য হচ্ছেন উচ্চশিক্ষার জন্য ওমানে যাওয়া অন্তত ৮০ জন আফগান নারী। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে সংস্থাটির প্রায় ৯০ শতাংশ বৈদেশিক সহায়তা তহবিল স্থগিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপে ওমানে পড়তে আসা অন্তত ৮২ নারীর ইউএস ফান্ডেড স্কলারশিপ বাতিল হয়ে গেছে।

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের
দেশ ছেড়ে বিদেশ যাওয়ার প্রবণতা বাড়ছে শিক্ষিত তরুণদের। স্কলারশিপসহ লোভনীয় সব সুযোগ-সুবিধার নিশ্চয়তায় আমেরিকা, কানাডা, ইউরোপ ও অস্ট্রেলিয়া হয়ে উঠেছে এসব শিক্ষার্থীর গন্তব্য। শুধু শিক্ষার্থী নয়, উন্নত জীবনযাপনের আশায় দেশ ছাড়ছেন চিকিৎসক, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ।