সিক্রেট সার্ভিস
বিমান বদল কাণ্ডে ট্রাম্পকে নিয়ে ইরানি সংবাদমাধ্যমের বিদ্রুপ

বিমান বদল কাণ্ডে ট্রাম্পকে নিয়ে ইরানি সংবাদমাধ্যমের বিদ্রুপ

তুরস্ক সফরের সময় গোপনে বিমান বদলের নতুন তথ্য সামনে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিদ্রুপ শুরু করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তেহরানের ভাষ্য অনুযায়ী, এই ঘটনায় স্পষ্ট হয়ে গেছে যে ইসলামিক প্রজাতন্ত্রের সামরিক শক্তিকে ট্রাম্প কতটা ভয় পাচ্ছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘আমি মরলে আপনারাও মরবেন’—সাংবাদিকদের কেন এমন কথা বলেছিলেন ট্রাম্প

‘আমি মরলে আপনারাও মরবেন’—সাংবাদিকদের কেন এমন কথা বলেছিলেন ট্রাম্প

বিমানের ভেতরে বসে জানালার পর্দা নামানো, মাথার ওপর ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন প্রেসিডেন্ট কি সত্যিই এই বিমানে আছেন, নাকি ইরানের হত্যাচেষ্টার ছক এড়াতে অন্য কোথাও সরিয়ে নেয়া হয়েছে তাকে? গত জুলাইয়ে আঙ্কারা থেকে ফেরার সময় ‘এয়ার ফোর্স ওয়ানের’ ভেতরে থাকা সাংবাদিকদের কেটেছে এমনই এক রুদ্ধশ্বাস মুহূর্তে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আসলে তাদের সঙ্গে ছিলেনই না, বরং একটি খাবার সরবরাহকারী ট্রাকে করে অন্য বিমানে সরিয়ে নেয়া হয়েছিল—সেই নাটকীয় সত্য জানতে পুরো এক মাস অপেক্ষা করতে হয়েছে ওই সাংবাদিকদের।

ট্রাম্পের গোপন বিমান বদল ঘিরে বিতর্ক; সাংবাদিক ও সহকারীদের ‘ঢাল’ হিসেবে ব্যবহারের অভিযোগ

ট্রাম্পের গোপন বিমান বদল ঘিরে বিতর্ক; সাংবাদিক ও সহকারীদের ‘ঢাল’ হিসেবে ব্যবহারের অভিযোগ

গত জুলাইয়ে তুরস্ক সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত গোপনে ‘এয়ার ফোর্স ওয়ান’ থেকে সরিয়ে নেয়ার ঘটনায় মার্কিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি থেকে ট্রাম্পকে বাঁচাতে তাকে বিমানবন্দরের খাবার সরবরাহকারী ট্রাকে করে সরিয়ে নেয়া হয়। অথচ ওই বিমানেই রয়ে গিয়েছিলেন তার জ্যেষ্ঠ সহযোগী ও সাংবাদিকেরা, যা তাদের চরম ঝুঁকির মুখে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিক্রেট সার্ভিসের নির্দেশেই বিমান বদল, দাবি ট্রাম্পের

সিক্রেট সার্ভিসের নির্দেশেই বিমান বদল, দাবি ট্রাম্পের

তুরস্ক থেকে ফেরার সময় গোপনে বিমান বদলানোর ঘটনায় মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (বুধবার, ১২ আগস্ট) তিনি বলেছেন, ইউএস সিক্রেট সার্ভিসের নির্দেশেই তিনি এই বিমান বদল করেন। তবে শেষ পর্যন্ত তিনি যে বিমানে যাত্রা করেন, সেটি ‘এয়ার ফোর্স ওয়ানের’ চেয়েও বেশি ঝুঁকিতে ছিল বলে দাবি করেছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আবারও হোয়াইট হাউজের বাইরে গুলি, পথচারী আহত

আবারও হোয়াইট হাউজের বাইরে গুলি, পথচারী আহত

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের বাইরে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় সিক্রেট সার্ভিস সদস্যদের সঙ্গে গোলাগুলিতে হামলাকারী আহত হয়। আহত হন এক পথচারীও। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লকডাউন জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সিক্রেট সার্ভিস। জানা গেছে, হামলার সময় হোয়াইট হাউজ চত্বরে ছিলেন সাংবাদিকরা। হাউজের ভেতরে ছিলেন ট্রাম্পও।

মাত্র চার সেকেন্ডে ট্রাম্পের নৈশভোজে যেভাবে ঢুকে পড়েছিলেন বন্দুকধারী

মাত্র চার সেকেন্ডে ট্রাম্পের নৈশভোজে যেভাবে ঢুকে পড়েছিলেন বন্দুকধারী

মাত্র চার সেকেন্ডে নিরাপত্তাবলয় ভেঙে কীভাবে ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে ঢোকার চেষ্টা করেছিলেন এক বন্দুকধারী, তার রোমহর্ষক ভিডিও প্রকাশ করেছেন মার্কিন কৌঁসুলিরা। ওয়াশিংটনের একটি হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিতিতেই নিরাপত্তা বেষ্টনী চুরমার করে ভেতরে ঢুকে পড়ার এই দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হোয়াইট হাউজের ডিনারে আবারও গুলি; অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প

হোয়াইট হাউজের ডিনারে আবারও গুলি; অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প

তিন বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার। আবারও বন্দুকধারীর নিশানায় পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবার খোদ ওয়াশিংটনের সংবাদকর্মীদের উপস্থিতিতেই হামলার মুখে পড়লেন তিনি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ ঘটনার বিস্তারিত উঠে এসেছে।

প্রেসিডেন্ট হওয়া মানেই ঝুঁকি নেয়া; হামলার পর ট্রাম্পের প্রতিক্রিয়া

প্রেসিডেন্ট হওয়া মানেই ঝুঁকি নেয়া; হামলার পর ট্রাম্পের প্রতিক্রিয়া

হামলাকারীকে ‘উন্মাদ একাকি নেকড়ে’ আখ্যা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে (করেসপনডেন্টস ডিনার) সশস্ত্র হামলার ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মানেই হলো আপনাকে ঝুঁকি নিতে হবে। ট্রাম্পের মতে, রেসিং কার চালানো বা বুল রাইডিংয়ের চেয়েও এই পদটি বেশি বিপজ্জনক।

হামলাকারীর কাছে একাধিক বন্দুক ও ছুরি ছিল; জানালেন পুলিশ চিফ

হামলাকারীর কাছে একাধিক বন্দুক ও ছুরি ছিল; জানালেন পুলিশ চিফ

ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগের অন্তর্বর্তীকালীন চিফ জেফরি ডব্লিউ ক্যারল জানিয়েছেন, হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে আটক সন্দেহভাজন ব্যক্তির কাছে একাধিক অস্ত্র পাওয়া গেছে। আজ এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য নিশ্চিত জানান। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে আটক সন্দেহভাজন ব্যক্তি হোটেলেরই অতিথি ছিলেন’

‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে আটক সন্দেহভাজন ব্যক্তি হোটেলেরই অতিথি ছিলেন’

সিক্রেট সার্ভিস সদস্য গুলিবিদ্ধ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ (হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার) চলাকালীন আটক সন্দেহভাজন ব্যক্তি ওই হোটেলেরই একজন অতিথি ছিলেন। ওয়াশিংটন ডিসির পুলিশ চিফ জেফরি ডব্লিউ ক্যারল এ তথ্য নিশ্চিত করেছেন।এছাড়া তিনি আরও জানান এ ঘটনায় সিক্রেট সার্ভিসের একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন ও চিকিৎসাধীন রয়েছে। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পকে হত্যার জন্য ঝোপের মধ্যে ওঁৎ পেতে ছিলেন হামলাকারী

ট্রাম্পকে হত্যার জন্য ঝোপের মধ্যে ওঁৎ পেতে ছিলেন হামলাকারী

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ১২ ঘণ্টা একটি ঝোপের মধ্যে ওঁৎ পেতে ছিলেন হামলাকারী রায়ান ওয়েসলি রুথ। তার বিরুদ্ধে বন্দুক আইনে দু'টি মামলা দায়ের করা হয়েছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানাতে তদন্ত চালিয়ে যাচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। ইউক্রেনের কট্টর সমর্থক এই হামলাকারী ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। এদিকে, নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের প্রশংসা করেছেন ট্রাম্প।

আবারো হত্যাচেষ্টার শিকার ট্রাম্প, সন্দেহভাজন আটক

আবারো হত্যাচেষ্টার শিকার ট্রাম্প, সন্দেহভাজন আটক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আবারও ট্রাম্পকে হত্যা চেষ্টায় বন্দুক হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বন্দুকসহ সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তবে, ট্রাম্প নিরাপদ আছেন বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। নির্বাচনের আগে দু'বার একই প্রার্থীর উপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়েছে মার্কিন রাজনীতি।