Recent event
সাত কলেজ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন

ঢাকার সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এর অনুমোদন দেয়া হয়।

সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে টেকনিক্যাল মোড় ও সায়েন্স ল্যাবে অবরোধ

সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে টেকনিক্যাল মোড় ও সায়েন্স ল্যাবে অবরোধ

প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় ও সায়েন্স ল্যাব অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছেন আটকে থাকা যাত্রী ও সাধারণ মানুষ।

কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা

কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়ে আজকের মতো অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন তারা।আজ (বুধবার, ১৪ জানুয়ারি) বিকেলে বাঙলা কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা বলেন, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে লাগাতার কর্মসূচি চলবে।

সাত কলেজের আজকের আন্দোলন স্থগিত

সাত কলেজের আজকের আন্দোলন স্থগিত

সাত কলেজের শিক্ষার্থীদের আজকের আন্দোলন স্থগিত করা হয়েছে। তবে দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আগামীকাল (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত একই রকমভাবে রাজধানীর তাঁতীবাজার, সাইন্সল্যাব ও টেকনিক্যাল মোড়ে আন্দোলন চলবে।

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ (সোমবার, ১৩ অক্টোবর) বেলা ১১টার পর রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। পরে দলে দলে যোগ দেন অন্য পাঁচ কলেজের শিক্ষার্থীরাও।

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে সুস্পষ্ট রোডম্যাপ দিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে সুস্পষ্ট রোডম্যাপ দিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে আগামী সোমবারের মধ্যে অধ্যাদেশ জারির সুস্পষ্ট রোডম্যাপ দিতে আল্টিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষার্থীরা।

সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-দায়িত্ব সেন্ট্রাল ইউনিভার্সিটিকে হস্তান্তর করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-দায়িত্ব সেন্ট্রাল ইউনিভার্সিটিকে হস্তান্তর করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

সম্মানজনক পৃথকীকরণ

অধিভুক্ত সরকারি সাত কলেজের সব প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়-দায়িত্ব এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সব তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষা পরিচালনা বাবদ ফি আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ।

‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনে ইউজিসিকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি

‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনে ইউজিসিকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি

সাত কলেজ সমন্বয়ে ‌‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ (সোমবার, ৪ আগস্ট) সকালে সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বাস্তবতা ও সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়ে একটি নতুন কাঠামো প্রস্তাব করা হয়েছে।’

নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারিসহ পাঁচ দাবি সাত কলেজ শিক্ষার্থীদের

নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারিসহ পাঁচ দাবি সাত কলেজ শিক্ষার্থীদের

এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি, রোববারের (১৮ মে) মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারিসহ পাঁচ দফা দাবি তুলেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। আজ (শনিবার, ১৭ মে) বিকেলে ইডেন কলেজ চত্বরে সংবাদ সম্মেলনে এসব দাবি তোলেন সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর টিমের সদস্যরা। এসময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, রঙ-তামাশা বন্ধ করুন নয়তো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করা হবে।

'সাত কলেজ নিয়ে যৌক্তিক সমাধান আসবে'

'সাত কলেজ নিয়ে যৌক্তিক সমাধান আসবে'

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ নিয়ে যে সমস্যাগুলো ছিল সেখানে প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগিতা পেয়েছি। আশা করছি, খুব সুন্দর একটি সমাধান আসবে।

সাত কলেজের জন্য হচ্ছে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’

সাত কলেজের জন্য হচ্ছে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’

রাজধানীর সরকারি সাত কলেজের জন্য স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তার নাম 'জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়' হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ (বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি) ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজসহ এ সংক্রান্ত কমিটির তিন সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই নামটি প্রস্তাব করা হয়।

ঢাবি-৭ কলেজের সংঘর্ষে যেসব পুলিশ হামলা করেছে তাদেরকে স্থায়ীভাবে প্রত্যাহারের দাবি

ঢাবি-৭ কলেজের সংঘর্ষে যেসব পুলিশ হামলা করেছে তাদেরকে স্থায়ীভাবে প্রত্যাহারের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের মধ্যে সংঘর্ষ চলাকালে যেসব পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদেরকে স্থায়ীভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছেন হামলায় আহত ও কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মাদ রাকিব।