Recent event

সাত কলেজের অধিভুক্তি বাতিলের বিষয়ে অবগত নন শিক্ষা উপদেষ্টা

0

সাত কলেজের অধিভুক্তি বাতিল এবং এ বছর থেকে ভর্তি কার্যক্রম বাতিলের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঘোষণা দিয়েছে সে ব্যাপারেও তিনি অবগত নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আজ (মঙ্গলবার, ২৮ জানুয়ারি) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় শিক্ষা ও উদ্ভাবন সংলাপ ২০২৫ শীর্ষক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মত একটা কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে। তবে সেই প্রক্রিয়া অনেক জটিল, নতুন একটি মডেল দাঁড় করানো হতে পারে।'

তিনি আরো বলেন, 'সাত কলেজের দীর্ঘ দিনের পুঞ্জীভূত সমস্যা অন্তর্বর্তী সরকারের মধ্যে এসে পড়েছে তবে সে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা উপদেষ্টার।'

সেজু