সুইজারল্যান্ডের বার্গেনস্টকে আয়োজিত ওই বৈঠকে শাহবাজ শরিফ বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে তার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের জন্য ধন্যবাদ জানাতে চাই, যার ফলে আজ এখানে এই বৈঠকের আয়োজন সম্ভব হয়েছে।’
আলোচনা থেকে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করে পাক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমার মনে হয় আমরা এখানে অত্যন্ত চমৎকার আলোচনা করতে যাচ্ছি। আশা করছি এর ফলে সামনের দিনগুলোতে খুব ফলপ্রসূ ফলাফল আসবে।’ উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে শুরু থেকেই মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান।





