
ইতিহাসে একাধিক শান্তিচুক্তির সাক্ষী জেনেভা; এবার ইরান–যুক্তরাষ্ট্র সমঝোতা
যুক্তরাষ্ট্র ও ইরান আগামী (শুক্রবার, ১৬) সুইজারল্যান্ডের জেনেভায় একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করতে যাচ্ছে। এই চুক্তির মাধ্যমে কয়েক সপ্তাহের যুদ্ধের ইতি টানার পাশাপাশি আগামী ৬০ দিনের জন্য নতুন আলোচনা পর্ব শুরু হবে। পাকিস্তান এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে ভূমিকা রাখছে।

ইরানের সঙ্গে শান্তিচুক্তি: ট্রাম্পের প্রশংসায় রিপাবলিকানরা, ডেমোক্র্যাটদের সংশয়
ইরানের সঙ্গে শান্তিচুক্তিকে কৌশলগত বিজয় হিসেবে স্বাগত জানিয়ে উল্লাস প্রকাশ করেছেন ট্রাম্পের মিত্ররা। মার্কিন প্রেসিডেন্টকে প্রশংসার বন্যায় ভাসাচ্ছেন রিপাবলিকানরা। মধ্যপ্রাচ্যে নতুন যুগ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জেডি ভ্যান্স। অন্যদিকে ডেমোক্র্যাটরা চুক্তির স্পষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি ও ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়গুলো চুক্তি স্বাক্ষরের পর তা জনসম্মুখে প্রকাশ করা হবে কিনা তা নিয়েও সন্দিহান বিরোধীরা।

ইরানে শান্তিচুক্তির প্রস্তাবে সম্মত হলেও সবুজ সংকেত মেলেনি লেবাননের পক্ষে
ইরান ও যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির খসড়া প্রস্তাবে সম্মত হলেও লেবাননে আগ্রাসন বন্ধের বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে মেলেনি সবুজ সংকেত। এতে শঙ্কা দেখা দিয়েছে আবারও চুক্তি ভেস্তে যাওয়ার। এছাড়াও পরমাণু কর্মসূচি ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার অনড় অবস্থান, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে অন্যতম বাধা হিসেবে কাজ করছে। বিবিসির বিশ্লেষণে ওঠে এসেছে এসব তথ্য।

যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি করছে যুক্তরাষ্ট্র-ইরান; স্বাগত জানালো বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে বাংলাদেশ। আজ (সোমবার, ১৫ জুন) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ক্রমাগত সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাত কমিয়ে আনার এবং সমাধানের আহ্বান জানিয়ে আসছে।

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি শুক্রবার হবে জেনেভায়
যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তিতে পৌঁছেছে। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় শান্তিচুক্তি সই হবে বলে জানিয়েছে ইরান, যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।

মধ্যপ্রাচ্য সংঘাতের স্থায়ী সমাধানের আহ্বান ইয়োসি মেকেলবার্গের
যুদ্ধবিরতির ওপর নির্ভরশীল না হয়ে যুক্তরাষ্ট্র-ইরানসহ বিবাদমান পক্ষগুলোকে মধ্যপ্রাচ্য সংঘাতের স্থায়ী সমাধানে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন চ্যাথাম হাউজের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক ইয়োসি মেকেলবার্গ। তার অভিমত, সংঘাতের মূল কারণগুলোকে পাশ কাটিয়ে স্থায়ী সমাধান নিশ্চিত কখনোই সম্ভব নয়। এছাড়াও, গাজা- লেবাননের মতো ইস্যুগুলোতে যুক্তরাষ্ট্র ইসরাইলি নীতিরই প্রতিফলন ঘটায় বলে অভিযোগ মেকেলবার্গের।

ইরানে শান্তিচুক্তি নিয়ে অগ্রগতির ইঙ্গিত ট্রাম্পের
ইসরাইলি আগ্রাসনে লেবাননে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে অগ্রগতির ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান থেকে ইউরেনিয়াম তুলে নিতে বিশেষ অভিযানের পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণাও দিয়েছেন তিনি। তবে যুদ্ধ ক্ষমতায় লাগাম টানা আইনপ্রণেতাদের ওপর ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। এদিকে, লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে শান্তিচুক্তি সম্ভব না বলে সতর্ক করে দিয়েছে আইআরজিসি।

আবার শুরু যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: সিএনএন
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা আবার শুরু হয়েছে বলে জানিয়েছে সিএনএন। এছাড়া, এক সপ্তাহের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া, দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা নিয়ে ইরানের সঙ্গে সৃষ্ট জটিলতা সামলে নিয়েছেন বলে এবিসি নিউজকে জানান ট্রাম্প। তার দাবি, নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনার পর একে অপরের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে ইসরাইল-হিজবুল্লাহ। যদিও পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ লেবাননে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

ভারতে দুই সপ্তাহের ব্যবধানে চতুর্থ বারের মতো বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী হলেও ভারতে দুই সপ্তাহের ব্যবধানে চতুর্থ বারের মতো বাড়লো জ্বালানি তেলের দাম। আজ (সোমবার, ২৫ মে) প্রতি লিটার পেট্রোলের দাম ২ দশমিক ৬১ রুপি ও ডিজেলের দাম ২ দশমিক ৭১ রুপি বাড়িয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা। এনিয়ে গেল ১১ দিনে ভারতে পেট্রোল-ডিজেলের দাম বাড়লো ৭ রুপিরও বেশি।

কিউবার সঙ্গে শান্তিচুক্তির সম্ভাবনা কম: মার্কো রুবিও
কিউবার সঙ্গে শান্তিচুক্তির সম্ভাবনা কম বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কিউবার সাবেক প্রেসিডেন্ট ও ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

নতুন করে ইরানে হামলার পরিকল্পনা, ক্ষেপণাস্ত্রকেন্দ্র সচল তেহরানের
শান্তিচুক্তির সম্ভাবনা কমায়, ইরানের সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুগুলোতে নতুন করে হামলার পরিকল্পনা সাজিয়েছে পেন্টাগন। এছাড়াও, ইরানের মাটির নিচে লুকিয়ে রাখা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করতে বিশেষ পদাতিক বাহিনী মোতায়েনের কথাও ভাবছে ওয়াশিংটন। তবে সম্ভাব্য মার্কিন হামলা প্রতিরোধে এরইমধ্যে হরমুজ প্রণালিতে ৩০টি ক্ষেপণাস্ত্রকেন্দ্র পুনরায় সচল করেছে তেহরান।

শান্তিচুক্তি নিয়ে আশাবাদী নন ট্রাম্প, আবারও হামলার হুঁশিয়ারি
ইরানের পাঠানো ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প। যদিও শান্তিচুক্তি নিয়ে আশাবাদী নন মার্কিন প্রেসিডেন্ট। উল্টো হুঁশিয়ারি দিয়েছেন, অসদাচরণ করলে আবারও তেহরানে হামলা করবে ওয়াশিংটন। গতকাল (শনিবার, ২ মে) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানান ট্রাম্প।