শরীয়তপুর
শরীয়তপুরে পরিত্যক্ত বোমায় শিশুর হাত বিচ্ছিন্ন; উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

শরীয়তপুরে পরিত্যক্ত বোমায় শিশুর হাত বিচ্ছিন্ন; উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

শরীয়তপুরের জাজিরায় কুড়িয়ে পাওয়া একটি ককটেল হাতে নিয়ে খেলার সময় বিস্ফোরণে রাহাত (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে তার দুই হাতের কবজি পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ (শুক্রবার, ২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরীয়া চরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে শিশুটিকে।

শরীয়তপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধরের অভিযোগ

শরীয়তপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধরের অভিযোগ

শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের বিরুদ্ধে দায়িত্বরত এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল (শুক্রবার, ১৫ মে) রাতে শরীয়তপুর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আল আমিন নামে একজনকে আটক করা হয়েছে।

স্বামীকে হত্যার পর মরদেহের খণ্ডাংশ ফ্রিজে লুকানোর সময় আটক স্ত্রী

স্বামীকে হত্যার পর মরদেহের খণ্ডাংশ ফ্রিজে লুকানোর সময় আটক স্ত্রী

শরীয়তপুরে প্রবাসী স্বামীকে হত্যার পর মরদেহ খণ্ড-বিখণ্ড করে ফ্রিজে লুকানোর সময় পুলিশের হাতে আটক হয়েছেন এক গৃহবধূ। গতকাল (শুক্রবার, ১৫ মে) রাতে পালং উচ্চ বিদ্যালয় এলাকা থেকে আসমা আক্তার নামের ওই নারীকে আটক করে পুলিশ।

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অন্তত ১৫

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অন্তত ১৫

শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

হাজিরা সরকারি হাসপাতালে, রোগী দেখছেন বেসরকারিতে; নিবন্ধন স্থগিতের উদ্যোগ

হাজিরা সরকারি হাসপাতালে, রোগী দেখছেন বেসরকারিতে; নিবন্ধন স্থগিতের উদ্যোগ

হাজিরা দিয়ে সরকারি হাসপাতালে উপস্থিতি দেখিয়ে পরে বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখার অভিযোগে শরীয়তপুর সদর হাসপাতালের এক চিকিৎসকের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত করার উদ্যোগ নেয়া হয়েছে।

শরীয়তপুরে এআই প্রযুক্তির সিসি ক্যামেরা স্থাপন; প্রত্যাশা ইতিবাচক পরিবর্তনের

শরীয়তপুরে এআই প্রযুক্তির সিসি ক্যামেরা স্থাপন; প্রত্যাশা ইতিবাচক পরিবর্তনের

শরীয়তপুর শহরের নাগরিক নিরাপত্তা নিশ্চিতে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে এআই প্রযুক্তির সিসি ক্যামেরা স্থাপন করেছে জেলা প্রশাসন। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থায় অপরাধ দমন ও বাজার নিয়ন্ত্রণ, দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তনের আশা করছে প্রশাসন।

এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা দেখিনি: ইইউ পর্যবেক্ষক

এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা দেখিনি: ইইউ পর্যবেক্ষক

এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা চোখে পড়েনি বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পিটার। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) শরীয়তপুরে কয়েকটি আসন পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।

শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান শরীয়তপুরের নারী ভোটাররা

শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান শরীয়তপুরের নারী ভোটাররা

আগামী ত্রয়োদশ নির্বাচনে নারী উদ্যোক্তাদের সহায়তা, নিরাপত্তা, কর্মক্ষেত্রে সমান সুযোগ চান শরীয়তপুরের নারী ভোটাররা। তবে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই হবে আগামীর সরকারের বড় পরীক্ষা।

নির্বাচনের আগে শরীয়তপুরে ককটেল আতঙ্ক, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা

নির্বাচনের আগে শরীয়তপুরে ককটেল আতঙ্ক, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা

নির্বাচনের আগে শরীয়তপুরে একের পর এক ককটেল উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ। বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে নড়িয়া উপজেলায়। এদিকে হামলা-মামলা ও প্রাণহানির ঘটনায় ভোটারদের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

নির্বাচন উপলক্ষে শরীয়তপুরে সেনাপ্রধানের পরিদর্শন ও মতবিনিময়

নির্বাচন উপলক্ষে শরীয়তপুরে সেনাপ্রধানের পরিদর্শন ও মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শরীয়তপুর জেলা পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) সফরকালে শরীয়তপুর জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশ নেন।

শরীয়তপুরে সরস্বতী পূজা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

শরীয়তপুরে সরস্বতী পূজা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

রাত পোহালেই বিদ্যার দেবী সরস্বতী পূজা। উৎসবকে সামনে রেখে শরীয়তপুরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। রঙের তুলিতে প্রাণ পাচ্ছে দেবী সরস্বতীর প্রতিমা, মণ্ডপে মণ্ডপে ও ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে তৈরি প্রতিমা। পুরো এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।

শরীয়তপুরে ‘জোড়া ইলিশের মেলা’, উৎসব আর ঐতিহ্যে মুখর মধ্যপাড়া

শরীয়তপুরে ‘জোড়া ইলিশের মেলা’, উৎসব আর ঐতিহ্যে মুখর মধ্যপাড়া

মাঘ মাসের প্রথম দিনেই শরীয়তপুরের মধ্যপাড়ায় বসেছে ঐতিহ্যবাহী ‘জোড়া ইলিশের মেলা’। ভোর হতেই মানুষের ঢল নামে মেলাপ্রাঙ্গণে। উৎসবমুখর পরিবেশ, কোলাহল আর প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ মেলা কেবল মাছ কেনাবেচার জায়গা নয় বরং শরীয়তপুরবাসীর আবেগ, বিশ্বাস ও লোকজ ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল।