
টানা ৪ দফায় প্রায় ১০ হাজার টাকা কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দামে (Gold Price) টানা চতুর্থবারের মতো বড় পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (BAJUS) আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) সকালে নতুন দাম নির্ধারণ করেছে, যেখানে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। সব মিলিয়ে সবশেষ ৪ দফায় স্বর্ণের দাম ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা হ্রাস পেল।

স্বর্ণের সাথে বাড়লো রুপার দাম, ভরিতে কত?
দেশের বাজারে স্বর্ণের দামের (Gold Price) রেকর্ড ভাঙার রেশ কাটতে না কাটতেই এবার বড় উত্থান ঘটেছে রুপার দামে (Silver Price Rise)। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (BAJUS) আজ (সোমবার, ২ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম, রুপাতেও বড় চমক
বিশ্ববাজারে স্বর্ণের দাম (Gold Price) আবারও বেড়েছে। দুর্বল মার্কিন ডলার এবং আন্তর্জাতিক রাজনীতিতে অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের (Reuters) প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং ইরান-যুক্তরাষ্ট্র আলোচনাকে ঘিরে উদ্বেগ বিনিয়োগকারীদের স্বর্ণের দিকে ঝুঁকতে উৎসাহিত করছে।

দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম: জেনে নিন আজকের নতুন বাজারদর
দেশের বাজারে আবারও লাফিয়ে বাড়ছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম (Gold Price in Bangladesh)। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (BAJUS) প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের ভরি (22k Gold Price) এখন ২ লাখ ৫৮ হাজার টাকার নতুন মাইলফলক স্পর্শ করেছে।

কমলো স্বর্ণ ও রুপার দাম: আজ থেকে কার্যকর
দেশের বাজারে মূল্যবান ধাতু স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের পতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (Pure Gold) দাম কমায় সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন এই সমন্বয় ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে এই নতুন দাম কার্যকর হবে।

আজকের স্বর্ণ ও রুপার দাম ২০২৬: বাংলাদেশে প্রতি ভরি-গ্রামের সর্বশেষ রেট দেখে নিন
বাংলাদেশে আজকের স্বর্ণের দাম (Gold Price in Bangladesh) এবং রুপার বাজার দর (Silver Price in Bangladesh Today) নিয়ে নিয়মিত আপডেট করা এই পেজটিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আজকে শখের স্বর্ণের গয়না কিনতে চান কিংবা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ বা রুপা (Gold and Silver Investment) বেছে নিতে চান, তবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (BAJUS) নির্ধারিত সর্বশেষ মূল্য তালিকাটি দেখে নেওয়া অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক বাজারের সাথে সংগতি রেখে বাজুস সময়ে সময়ে এই দাম (Gold and Silver Price in Bangladesh Today) পরিবর্তন করে থাকে।

দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম: জেনে নিন আজকের নতুন বাজারদর
সবশেষ সমন্বয়ে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত নতুন এই মূল্য আজ (শনিবার, ৩১ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে। গত (শুক্রবার ৩০ জানুয়ারি) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (Pure Gold) মূল্য কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ভরিতে রেকর্ড ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়েছে।

স্বর্ণের দাম কমলো; ভরি ২ লাখ ৭১ হাজার টাকা
দেশের বাজারে পরপর স্বর্ণের দাম বেড়েছে। এবার টানা পাঁচবার দাম বেড়ে অবশেষে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত কমিয়েছে। এর আগে গতকাল (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল; যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল।

বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দাম আকাশছোঁয়া, ব্রেন্ট ক্রুড ৬৯ ডলার ছাড়ালো
ভূরাজনৈতিক উত্তেজনার সঙ্গে বিশ্ববাজারে পাল্লা দিয়ে বাড়ছে স্বর্ণ, রুপা ও জ্বালানি তেলের দাম। এসব খাতে বিনিয়োগকারীরা বিনিয়োগ বাড়ানোয় দাম আকাশচুম্বী হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সবচেয়ে নিরাপদ বিনিয়োগের খাত হয়ে ওঠা প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫শ’ ১১ ডলারে। আর প্রতি আউন্স রুপার দাম ১১৮ ডলারের বেশি। অন্যদিকে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৬৯ ডলার ছাড়িয়েছে। বিপরীতে পতনের কবলে মার্কিন ডলার।

এক লাফে ৮১৬ টাকা বেড়ে সর্বোচ্চ উচ্চতায় রুপার দাম, ভরি কত?
স্বর্ণের পাশাপাশি এবার দেশের বাজারে নতুন রেকর্ড গড়লো রুপার দাম (Silver Price)। মাত্র তিন দিনের ব্যবধানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (BAJUS) রুপার দাম আরও এক দফা বৃদ্ধি করেছে। এবার ভরিতে এক লাফে ৮১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম (Highest Silver Price in History)।

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে নতুন রেকর্ড
বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দামে (Gold and Silver Price Record High 2026) নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ (সোমবার, ১২ জানুয়ারি) প্রথমবারের মতো স্বর্ণের দাম (Gold Price) প্রতি আউন্সে ৪ হাজার ৬০০ ডলারের ঐতিহাসিক সীমা অতিক্রম করেছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও (Silver Price) পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ উচ্চতায়।

রুপাও এখন আকাশছোঁয়া, ভরিতে বাড়ল ৯৩৩ টাকা; স্বর্ণের দামেও নতুন রেকর্ড
দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর এবার রুপার দামেও সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। একলাফে রুপার দাম ভরিতে বাড়ছে ৯৩৩ টাকা। ফলে ভালো মানের এক ভরি রুপার দাম বেড়ে দাঁড়াচ্ছে ৬ হাজার ৬৫ টাকা।