
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৭৪ রানে অলআউট পাকিস্তান
বৃষ্টিতে আপাতত স্থগিত আছে ম্যাচটি
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৭ দশমিক ৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয়েছে সফরকারী পাকিস্তান। দলের পক্ষে মাজ সাদাকাত ৭৫ ও সালমান আগা ৬৪ রান করেন। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন ৫৬ রানে ৩ উইকেট শিকার করেন।

পিএসএল ২০২৬ সূচি ঘোষণা: মোস্তাফিজ, রিশাদ ও নাহিদ রানাদের ম্যাচ কবে কখন?
ক্রিকেট প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) অবশেষে পাকিস্তান সুপার লিগ ২০২৬ (Pakistan Super League 11th Edition) এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত এই সূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত চলবে টি-টোয়েন্টি ক্রিকেটের এই জমজমাট লড়াই। এবারের আসরে প্রথমবারের মতো ৮টি দল (8 Teams in PSL) অংশ নিতে যাচ্ছে, যেখানে নতুন দুটি দল হলো—রাওয়ালপিন্ডি পিন্ডিজ ও হায়দরাবাদ হিউস্টন কিংসমেন।

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের মুস্তাফিজ ও রিশাদ
দ্য হান্ড্রেড প্রতিযোগিতার আগামী আসরের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার পেসার মুস্তাফিজুর রহমান ও লেগ-স্পিনার রিশাদ হোসেন। আগামী ১১ ও ১২ মার্চ সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসে এ নিলাম অনুষ্ঠিত হবে।

পিএসএলের ৮ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, কোটি টাকার লড়াইয়ে রিশাদ-মোস্তাফিজ
পাকিস্তান সুপার লিগের ১১তম আসরে এবার ভিন্ন ৩টি দলের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) সরাসরি চুক্তিতে (Direct Signing) ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপিতে নাম লিখিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সে। নিলাম থেকে চমক হিসেবে তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন (Parvez Hossain Emon)-কেও দলে নিয়েছে তারা।

নিলামের আগে রিশাদকে ছেড়ে দিলো লাহোর
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসন্ন আসরের নিলামের আগে বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেনকে ছেড়ে দিয়েছে লাহোর কালান্দার্স। গেল আসরে দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এ স্পিনার।

বিগ ব্যাশে ধারাবাহিক রিশাদ; ভক্তদের মনে আশার আলো
বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন বিগ ব্যাশ লিগে প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করে চলেছেন। সুদূর অস্ট্রেলিয়াতেও তার হাতের ঘুর্ণিতে কুপোকাত হচ্ছেন বিশ্বমঞ্চে নামকরা ব্যাটাররা। ধারবাহিক পারফরম্যান্সে নিজেকে নিচ্ছেন অন্য মাত্রায়। তার এমন ধারাবাহিকতা নিঃসন্দেহে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মনে আশার আলো সঞ্চার করবে। সেইসঙ্গে জাতীয় দলে তার এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করার প্রেরণা তো থাকছেই।

বিগ ব্যাশে সেরা বোলিংয়ে রিশাদের শিকার ৩ উইকেট
বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে পার্থ স্কর্চার্সের বিপক্ষে নিজের সেরা বোলিং করলেন রিশাদ হোসেন। এ ম্যাচে ৪ ওভারে ৩৩ রান খরচ করে নিয়েছেন ৩ উইকেট।

বিগ ব্যাশ: রিশাদের খেলা কবে কখন, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (Big Bash League - BBL) নতুন মৌসুমের পর্দা উঠছে আজ (রোববার, ১৪ ডিসেম্বর)। বাংলাদেশ সময় সোয়া ২টায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে গত মৌসুমের ফাইনালিস্ট পার্থ স্কর্চার্স (Perth Scorchers) এবং সিডনি থান্ডার (Sydney Thunder)।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে রিশাদ, খেলবেন হোবার্টে
অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের আসন্ন আসরে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। এরই মধ্যে তার দলের সঙ্গে যোগ দিয়েছেন রিশাদ। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক হতে চলেছে তার।

দুর্দান্ত পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন অলরাউন্ডার রিশাদ
সময়টা দারুণ পার করছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। ঘরের মাঠে চলমান সিরিজে ব্যাট হাতে করেছেন ৬৫ রান আর বল হাতে নিয়েছেন ৯ উইকেট।

লেগ স্পিনারের অভাব ঘুচিয়েছেন রিশাদ, পাইপলাইনে আরও ১০— কোচ মুশতাকের ভাষ্য
দেশের ক্রিকেটে লেগ স্পিনারের দীর্ঘদিনের অভাব ঘুচিয়েছেন রিশাদ হোসেন। ঘরে কিংবা বাইরে যেকোনো কন্ডিশনেই সাদা বলে টাইগার স্কোয়াডের ভরসা এ লেগি। অবশ্য বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানালেন, অন্তত আরও ১০ জন সম্ভাবনাময় রিশাদ আছেন পাইপলাইনে। তবে তার জন্য দরকার লম্বা সময়ের প্রস্তুতি।

কঠোর পরিশ্রমই রিশাদের সাফল্যের মূল কারণ: নান্নু
ঘরের মাঠে হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে ম্যাচ জেতাটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাবেক অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। লেগ স্পিনার রিশাদের পরিশ্রমই তার সাফল্যের মূল কারণ বলে জানালেন তিনি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বেও বেশ আস্থা তার।