রিপাবলিকান পার্টি
দেশে–বিদেশে একের পর এক ধাক্কা; চরম ক্ষুব্ধ ট্রাম্প

দেশে–বিদেশে একের পর এক ধাক্কা; চরম ক্ষুব্ধ ট্রাম্প

আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে দেশীয় রাজনীতি, আদালত ও পররাষ্ট্রনীতি সব ফ্রন্টেই একের পর এক বড় ধাক্কা খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিচার বিভাগের কঠোর অবস্থান, নিজের দলের আইনপ্রণেতাদের ভিন্নমত এবং আন্তর্জাতিক অঙ্গনে মিত্রদের দূরত্ব বাড়ায় চরম অস্বস্তি ও ক্ষোভে পড়েছেন তিনি।

ডাকযোগে ভোট নিয়ে সুপ্রিম কোর্টের রায়; বিচারকদের ওপর খেপলেন ট্রাম্প

ডাকযোগে ভোট নিয়ে সুপ্রিম কোর্টের রায়; বিচারকদের ওপর খেপলেন ট্রাম্প

ডাকযোগে ভোট গ্রহণ সংক্রান্ত নতুন নিয়ম কার্যকরের আবেদন নাকচ করায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারকদের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন ডাক বিভাগকে (ইউএস পোস্টাল সার্ভিস) ডাকযোগে আসা ব্যালটের ওপর কড়াকড়ি আরোপের সুযোগ দিতে অস্বীকৃতি জানান আদালত।

নভেম্বরে ভোট না দিলে রিপাবলিকানদের ‘নরকে’ যাওয়ার সতর্কবার্তা ট্রাম্পের

নভেম্বরে ভোট না দিলে রিপাবলিকানদের ‘নরকে’ যাওয়ার সতর্কবার্তা ট্রাম্পের

টেক্সাসের ডালাসে আয়োজিত রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনি কনভেনশনের সমাপনী দিনে উপস্থিত সমর্থকদের হাত তুলে ভোট দেয়ার শপথ করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে যেকোনো মূল্যে ভোট দেয়ার অঙ্গীকার করানোর পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ভোট না দিলে ভোটারদের ‘নরকে’ যেতে হবে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোট পেতে প্রতিটি নাগরিককে ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোট পেতে প্রতিটি নাগরিককে ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে দেশের প্রাপ্তবয়স্ক প্রতিটি নাগরিককে পাঁচ হাজার মার্কিন ডলার করে ‘ট্রাম্প লভ্যাংশ’ বা ডিভিডেন্ড দেয়ার অভূতপূর্ব প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নির্বাচনের পরপরই থামবে ইরান যুদ্ধ—ট্রাম্প

নির্বাচনের পরপরই থামবে ইরান যুদ্ধ—ট্রাম্প

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধ শেষ হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমারও কোনো সম্ভাবনা নেই। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পদ ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট

পদ ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এই মাসের শেষে পদত্যাগ করছেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তার ‘সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন’ লেভিট এখন থেকে ছোট সন্তানদের ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য দায়িত্ব ছাড়ছেন। ট্রাম্পের ভাষায়, ‘আমি তার এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বুঝি এবং শ্রদ্ধা জানাই। ক্যারোলিন এখন থেকে আমার শীর্ষ বাইরের উপদেষ্টাদের একজন এবং রিপাবলিকান পার্টির একজন প্রভাবশালী কণ্ঠস্বর হয়ে থাকবেন।’ বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘প্রেসিডেন্ট সব সময় ভালো পরামর্শ পাচ্ছেন না’: ট্রাম্পের সাবেক প্রতিরক্ষামন্ত্রী

‘প্রেসিডেন্ট সব সময় ভালো পরামর্শ পাচ্ছেন না’: ট্রাম্পের সাবেক প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের কাছ থেকে সব সময় সঠিক পরামর্শ পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। গত রোববার এনবিসি নিউজ-এর ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই আশঙ্কার কথা জানান। দ্য হিল প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান চুক্তি নিয়ে বিভক্ত রিপাবলিকান শিবির; সমালোচকদের ‘বোকা’ বললেন ট্রাম্প

ইরান চুক্তি নিয়ে বিভক্ত রিপাবলিকান শিবির; সমালোচকদের ‘বোকা’ বললেন ট্রাম্প

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা অন্তর্বর্তীকালীন চুক্তি নিজ দল রিপাবলিকান পার্টির ভেতরেই কড়া সমালোচনার মুখে পড়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) এই চুক্তির অনুলিপি ক্যাপিটল হিলে ছড়িয়ে পড়ার পর এই প্রতিক্রিয়া সামনে আসে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ ক্ষমতা কমানোর ভোট ‘অর্থহীন’; প্রতিনিধি পরিষদের ওপর চটেছেন ট্রাম্প

যুদ্ধ ক্ষমতা কমানোর ভোট ‘অর্থহীন’; প্রতিনিধি পরিষদের ওপর চটেছেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে মার্কিন প্রতিনিধি পরিষদে (ইউএস হাউস) পাস হওয়া প্রস্তাবকে ‘অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (বুধবার, ৩ জুন) এই প্রস্তাব পাসের ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং এর পক্ষে ভোট দেয়া চার রিপাবলিকান সদস্যকে এক হাত নেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে আমাকে অভিশংসিত হতে হবে: রিপাবলিকানদের ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে আমাকে অভিশংসিত হতে হবে: রিপাবলিকানদের ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দল রিপাবলিকান পার্টিকে সতর্ক করে দিয়ে বলেছেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে জয়ী হতে না পারলে তাকে আবারও ‘অভিশংসনের’ মুখে পড়তে হবে। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি, ২০২৬) ওয়াশিংটনের কেনেডি সেন্টারে আয়োজিত রিপাবলিকান আইনপ্রণেতাদের এক সভায় তিনি এ মন্তব্য করেন।

জনগণের সমর্থন হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প!

জনগণের সমর্থন হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প!

শুল্কসহ নানা ইস্যুতে ক্ষোভ বাড়ায় জনগণের সমর্থন হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দল হিসেবে জনপ্রিয়তা বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারছে না ডেমোক্রেটিক পার্টি। বিভিন্ন জরিপে দেখা গেছে, ট্রাম্পকে অনুমোদন পয়েন্টে পিছিয়ে রাখলেও দল হিসেবে ডেমোক্রেটিক পার্টির চেয়ে রিপাবলিকান পার্টিকে এগিয়ে রাখছেন ভোটাররা। তবে এখনও ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে থাকতে ডেমোক্র্যাটদের দুর্দান্ত সুযোগ এখনও ফুরিয়ে যায়নি বলে মনে করছেন বিশ্লেষকরা।

‘বিগ বিউটিফুল’ বিল নিয়ে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটাভুটি

‘বিগ বিউটিফুল’ বিল নিয়ে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটাভুটি

ট্রাম্পের বিগ বিউটিফুল বিলটি মার্কিন কংগ্রেসের উচকক্ষকে সিনেটে পাস হওয়ার পর এখন নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি নিয়ে চলছে ভোটাভুটি। সেখানে বিলটির ওপর আরেক দফা সংশোধন করা হবে।