সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘গতকাল একটি অর্থহীন ভোটে প্রতিনিধি পরিষদ আমার যুদ্ধ ক্ষমতা সীমিত করার পক্ষে রায় দিয়েছে। চারজন খারাপ রিপাবলিকান এবং সব ডেমোক্র্যাট মিলে এটি করেছে। ঠিক এমন সময়ে তারা এটি করলো যখন আমি ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চূড়ান্ত আলোচনা চালাচ্ছি।’
ট্রাম্প আরও বলেন, ‘কারা এমন দেশপ্রেমহীন কাজ করতে পারে? তারা জানে আলোচনার বর্তমান অবস্থা কী। ডেমোক্র্যাটরা মূলত ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম’-এ আক্রান্ত। আমাকে আরেকটি বিজয় (সফল চুক্তি) দেয়ার চেয়ে তারা বরং দেশের ব্যর্থতা দেখতেই বেশি আগ্রহী।’
আরও পড়ুন:
নিজ দলের চার আইনপ্রণেতার কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘ওই চার রিপাবলিকান সদস্যের বিষয়টি সম্পূর্ণ আলাদা—তারা স্রেফ সস্তা জনপ্রিয়তা চায় (গ্র্যান্ডস্ট্যান্ডারস)। তাদের নিজেদের জন্য লজ্জিত হওয়া উচিত।’
প্রতিনিধি পরিষদে ২১৫-২০৮ ভোটে পাস হওয়া এই প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেসের সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া ট্রাম্প ইরানে সামরিক শক্তি ব্যবহার করতে পারবেন না। তবে ট্রাম্পের দাবি, এই ধরনের সিদ্ধান্ত তার কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।





