Recent event
যৌথ সামরিক মহড়া
চীন ও রাশিয়ার সঙ্গে আজ ইরানের যৌথ সামরিক মহড়া

চীন ও রাশিয়ার সঙ্গে আজ ইরানের যৌথ সামরিক মহড়া

উপসাগরীয় অঞ্চলে সামরিক সক্ষমতার জানান দিতে একে অন্যের ঘাড়ে নিশ্বাস ফেলছে ইরান-যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরে মার্কিন রণতরী মোতায়েনের পর হরমুজ প্রণালীতে চীন ও রাশিয়ার সঙ্গে আজ যৌথ সামরিক মহড়া করবে ইরান। তবে এসবের মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। আর, আলোচনায় আগ্রহ দেখালেও ইরান ইস্যুতে গালফ মিত্রদের অন্ধকারে রেখেছেন ট্রাম্প। এদিকে, দু'টি পৃথক শহরে রহস্যজনক বিস্ফোরণের পর ইরানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে।

চীনের ভবিষ্যৎ আক্রমণ ঠেকাতে ফিলিপিন্স-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু

চীনের ভবিষ্যৎ আক্রমণ ঠেকাতে ফিলিপিন্স-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নিয়ন্ত্রণ বাড়ানো এবং তাইওয়ানের ভূ-খণ্ডে চীনের ভবিষ্যৎ আক্রমণ ঠেকাতে বাশি চ্যানেলে যৌথ সামরিক মহড়া শুরু করেছে ফিলিপিন্স ও যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে পেন্টাগনকে নিজেদের চারটি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে ফিলিপিন্সের প্রতিরক্ষা বিভাগ। এদিকে, ম্যানিলা ও ওয়াশিংটনের চাপের মধ্যেও পশ্চিম প্রশান্ত মহাসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বেইজিং।

থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক সিঙ্গাপুর

থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক সিঙ্গাপুর

থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় যোগ দিয়েছে সিঙ্গাপুর। এদিকে উত্তর কোরিয়ার ক্রুজ মিসাইল পরীক্ষার একদিন পরই দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে একটি মার্কিন রণতরি।

যৌথ সামরিক মহড়ার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

যৌথ সামরিক মহড়ার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

জাপান, দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার মধ্যে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।