
মেহেরপুর জেলা জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ ৩ জন আটক
মেহেরপুর জেলা জামায়াতের ইসলামের আমির মাওলানা তাজউদ্দিন খানের মাইক্রো থেকে বিদেশি কুড়াল ও দেশিয় অস্ত্রসহ তিন জনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) সকালে শহরের হোটেল বাজার মোড় যৌথ বাহিনীর চেকপোস্ট চেক করার সময় তাদের আটক করা হয়।

নির্বাচন ঘিরে ১২ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে সারা দেশে যৌথ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শরীয়তপুরের জাজিরায় যৌথ বাহিনীর অভিযানে ৪৫টি ককটেল উদ্ধার
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুরে যৌথ বাহিনীর অভিযানে ককটেলের সাদৃশ্য ৪৫টি ককটেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উপকরণ উদ্ধার করা হয়েছে। আজ (সোমবার, ১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিলাশপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি ও চেরাগআলী ব্যাপারীকান্দি গ্রামে যৌথ বাহিনীর অভিযানে এগুলো উদ্ধার করা হয়েছে।

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এসময় জড়িত ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ (রোববার, ১১ জানুয়ারি) রাত আড়াইটায় উপজেলার হাইজাদি ইউনিয়নের ধন্দী ভিটি কামালদি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার; আটক ২
নরসিংদী রায়পুরার চলাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শুটার ইকবাল (৩৫) ও জালাল উদ্দিনকে (৬৫) আটক করা হয়েছে। এসময় একাধিক বন্দুক, গুলি ও কার্তুজসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত সংশ্লিষ্ট সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) বিকেলে রায়পুরা থানা প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় রায়পুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দিকী।

চাঁদপুর ও ময়মনসিংহে যৌথ অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ৪
চাঁদপুর ও ময়মনসিংহ জেলায় পৃথক দুটি অভিযানে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। শুক্রবার (২ জানুয়ারি) যৌথ বাহিনীর পৃথক এ দুটি অভিযান পরিচালনা করা হয়। আজ (শনিবার, ৩ জানুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

যৌথ বাহিনীর অভিযানে কথিত জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার
গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে তাহরিমা জান্নাত সুরভী (২১) নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা গতকাল (শনিবার) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এক সপ্তাহে সারাদেশে যৌথ অভিযানে গ্রেপ্তার ৪৪
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এক সপ্তাহে (১৮ সেপ্টেম্বর থেকে আজ ২৫ সেপ্টেম্বর) পর্যন্ত মোট ৪৪ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। আজ আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) ভোর ৪টায় এগুলো উদ্ধার করা হয়।

টাঙ্গাইলে ১৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হামিদপুরে নিষিদ্ধ চায়না জালের গোডাউনে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। এ সময় আনুমানিক প্রায় ১৩ লাখ টাকা চায়না জাল জব্দ করা হয়।

রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডে
রাজশাহীর কাদিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার কোচিং সেন্টারের মালিক মুনতাসিরুল আলম অনিন্দ্য, রবিন ও ফয়সালকে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সাথে তাদের জামিন নামঞ্জুর করেছে আদালত। আজ (রোববার, ১৭ আগস্ট) দুপুরে মেট্রোপলিটন আদালত-২ এর বিচারক মামুনুর রশিদ এ রায় দেন।