আজ (সোমবার, ২১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।
এর আগে, রোববার (২০ এপ্রিল) দিনব্যাপী দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ও বাঁচামারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দৌলতপুর উপজেলার চর-কালিকাপুর এলাকার শরিফ শেখ (৩৫), শাকিল আহমেদ (২৮), রঞ্জু আহমেদ (২৬) ও লাবলু হোসেন (২৫)।
পাটুরিয়া নৌ থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে ট্রলার ও বাল্কহেড থেকে ৪০০ থেকে ৫০০ টাকা করে চাঁদা তুলে আসছিলেন। ভুক্তভোগীদের একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং তাদের যমুনা নদী থেকেই আটক করা হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় আসামিদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি হাঁসুয়া ও নগদ সাড়ে তিন হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে আটকদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে কারাগারে পাঠায়। নৌপথে নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



